E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে ৫০তম জাতীয় সমবায় দিবসে র‌্যালি আলোচনা সভা

২০২১ নভেম্বর ০৬ ১৬:৩১:৩৪
মধুখালীতে ৫০তম জাতীয় সমবায় দিবসে র‌্যালি আলোচনা সভা

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে  উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৬ নভেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরার সভাপতিত্বে ৫০তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ।

সমবায় সমিতির গুরুত্ব দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার মিনা, উপজেলা সমবায় কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ হাহিবুর রহমান।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বেলেশ্বর রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিঃ এর সভাপতি সুখেন মজুমদার, বাগাট মৈত্রী সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার ও সৃজনী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোঃ ওবায়দুর রহামান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান।

(এম/এসপি/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test