E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে শেখ রাসেল স্মৃতি চক্রের জয়লাভ

২০২১ নভেম্বর ০৬ ১৯:৩৭:০১
শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে শেখ রাসেল স্মৃতি চক্রের জয়লাভ

দিলীপ চন্দ, ফরিদপুর : শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র একাদশ। শহরের শেখ জামাল স্টেডিয়াম এ শনিবার (৬ নভেম্বর) বিকেলে গুরুত্বপূর্ণ ফাইনালে  ট্রাইবেকারে ৪-৩ গোলে জয়লাভ করে। শেখ জামাল অনুষ্ঠিত এ খেলার প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের  খেলা গোলশূন্য ড্র হয়েছে। এরপর কোনো অতিরিক্ত সময়ে গোল না হওয়ার কারণে ম্যাচটা  টাই ব্রেকারে গড়ায়। সেখানে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪-৩ গোলে ফুটবল একাডেমি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিশেষ অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ফরিদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস খান, ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন তনু, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শাহ সুলতান খান রাহাত, কমিটির অর্থ সম্পাদক আলিআজগার মানিক, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহ-সভাপতি সৈয়দ আলী আশরাফ পিয়ার। এ সময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফুটবল একাডেমীর গোলরক্ষক বিপ্লব, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন যৌথভাবে শেখ রাসেল ক্রীড়া চক্রের আকাশ, ও ফুটবল একাডেমীর রাসেল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন ৫ জন তারা হচ্ছেন হৃদয়, জনি, আবুজার, আকাশ ও সৌরভ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এক লক্ষ টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্স আপ দল ট্রফি ও ৫০০০০ টাকা প্রাইজমানি গ্রহণ করেন। উল্লেখ করা যেতে পারে গত মাসের ১৮ ই অক্টোবর হতে ১২ টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এর আগে খেলা উপভোগ করেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল ইসলাম চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ ‌ গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি আশুতোষ গুহ, সরকারি মাসুদ হোসেন , তোফাজ্জল হোসেন। চতুর্থ রেফারি জহিরুল ইসলাম জিন্নাহ।

(ডিসি/এএস/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test