E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুন মন্ডল বহিষ্কার

২০২১ নভেম্বর ০৭ ১৫:০৮:৪৬
ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুন মন্ডল বহিষ্কার

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অরুন মন্ডলের বিরুদ্ধে ৪টি অভিযোগের কারনে ৬ নভেম্বর শনিবার সকাল ১১টায় এক জরুরী সভায় অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ পুজাউদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা কার্যনির্বাহী কমিটি।

জানা যায়, বাংলাদেশ পুজাউদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অরুন মন্ডলের বিরুদ্ধে ৪টি অভিযোগের বিষয়ে পর্যালোচনার পর অনিয়মের বিষয়ে গঠনতান্ত্রিক গুরুত্ব অনুধাবন করে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আরো জানা যায়, বাংলাদেশ পুজাউদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অরুন মন্ডল গঠনতন্ত্র বর্হিভুত ভাবে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় নতুন একটি পুজাউদযাপন পরিষদ গঠন এবং অনুমোদন দিয়েছে পাশাপাশি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়ও নতুন আরেকটি পুজা উদযাপন পরিষদ অনুরুভাবে করেছে।

এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবে ভোলা জেলার পুজা উদযাপন পরিষদের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ সভায় ভিন্ন এক ব্যাক্তিকে সভাপতি মর্যাদা দেওয়া হয়েছে অথচ বাংলাদেশ পুজাউদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার ব্যানাওে সেই সভা অনুষ্ঠিত হয়েছিলো।এর পরও শ্রী অরুন মন্ডল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা মহান ৭১ এ মানবতা বিরোধী অপরাধ সংঘঠনের দ্বায়ে অভিযুক্ত জৈনক এনামুল হোসেন তারা মিয়াকে সন্মান মাল্য ভুষিত করার অভিযোগ উঠেছে। এসব নানান বিষয়ে ৬ই নভেম্বর শনিবার সকাল ১১টায় ভার্চুয়াল সভা করে । যার মিটিং আই ডি নং : ৮৪৮০০৮৯৯৬৩৪ , প্রেস কোড নং : ১,২,৩।

সভায় সকলের সম্মতি ক্রমে পর্যালোচনাপূর্বক শ্রী অরুন মন্ডলকে বাংলাদেশ পুজাউদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি প্রদান করা হয়। এ সিদ্ধান্তের পর বীরমুক্তিযোদ্ধা পি কে সরকার প্রবোধ, দপ্তর সম্পাদক, বাংলাদেশ পুজাউদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা স্বাক্ষরিত একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে।

(ডিসি/এসপি/নভেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test