সিরাজগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ র্নিাচনে স্বতন্ত্র ৪ প্রার্থীর সংবাদ সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা, অস্ত্র প্রদর্শণ ও অশালীন আচরণ করার প্রতিবাদে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়ক অবরোধ করেছে গণমাধ্যম কর্মীরা।
রবিবার (৭ নভেম্বর) সকালে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ১০টা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে সাংবাদিকরা। সাংবাদিকদের এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শিয়ালকোল বাজার বনিক সমিতি এক ঘন্টাব্যাপী দোকানপাট বন্ধ রাখে।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে এসে লাঞ্চিত হবে, তাদের উপর অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হবে এটা কখনোই কাম্য নয়। আওয়ামীলীগ প্রার্থীর স্থানীয় সমর্থক ও কিছু বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা এই ন্যক্করজনক হামলা চালানো হয়েছে। অবিলম্বে ওই হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা।
সাংবাদিক সাজিরুল ইসলাম সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল, জহুরুল ইসলাম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, এসএ টিভির রহমত আলী, সেলিম শিকদার ও বদরুল আলম দুলাল প্রমূখ। প্রায় দেড় ঘন্টা অবরোধের পর পুলিশ সুপার আশ্বস্ত করলে সাংবাদিকরা তাদের অবরোধ তুলে নেন।
পরে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র চার প্রার্থী সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে বলেন, এখানে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে প্রতিদিনই মহরা দিচ্ছে। আওয়ামীলীগ প্রার্থী এক ভোট পেলেও চেয়ারম্যান হবে এমন ঘোষণা দিয়ে আসছে। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহিদুল ইসলাম বাবু, এরশাদ রানা, মঞ্জুর আলম, আব্দুস সালাম।
প্রসঙ্গত, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবীতে স্বতন্ত্র ৪ প্রার্থী সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে আসার পথে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আলমকে বাঁধা প্রদান ও হামলা করে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকেরা। এ সময় ছবি তুলতে গেলে প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুসহ সাংবাদিকদের উপর হামলা, হুমকি-ধামিক ও অস্ত্র প্রদর্শণ করা হয়।
(আই/এসপি/নভেম্বর ০৭, ২০২১)
পাঠকের মতামত:
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








