E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথার গট্টি ইউনিয়নে খোরশেদ খানের বিশাল নির্বাচনী শোভাযাত্রা

২০২১ নভেম্বর ০৮ ১৮:১৮:২০
সালথার গট্টি ইউনিয়নে খোরশেদ খানের বিশাল নির্বাচনী শোভাযাত্রা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ খোরশেদ খানের বিশাল এক নির্বাচনী শোভাযাত্রা বের হয়েছে। তার প্রতিক আনারস মার্কা।

আজ সোমবার দুপুর ২টার দিকে বিশাল এ নির্বাচনী শোভাযাত্রা বের হয়। শত শত ভ্যান, কয়েকশত মোটরসাইকেল, অর্ধশাতাধিক অটো গাড়ি ও অন্যান্য যানবাহন যোগে কয়েক হাজার কর্মী ও সমর্থক নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনারস মার্কার প্রচার-প্রচারনা চালান খোরশেদ খান।

স্বতন্ত্র প্রার্থী খোরশেদ খান বলেন, ভোট চাইতে গেলে ভোটাররা আমাকে আশ্বস্ত করছেন। ভোটাররা আমার সাথে আছেন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন হলে আমি আনারস মার্কা নিয়ে জয়লাভ করবো ইনশাল্লাহ।

(এন/এসপি/নভেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test