ঝাউডাঙা ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থীর ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আগামী ১১ নভেম্বর সাতক্ষীরা সদরের ঝাউডাঙাসহ ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দিতা করছেন।
২১টি গ্রাম নিয়ে গঠিত নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ৩৩ হাজার। মহিলা ভোটার সংখ্যা ১৭ হাজার ও পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার। নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করার লক্ষে আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন আজমল উদ্দিন। তবে মোটর সাইকেল প্রতীক নিয়ে নিজের পকেট ভোট ঠিক রাখার পাশাপাশি নৌকার ভোট কাটতে মোটর সাইকেল প্রতীক নিয়ে বাড়ি বাড়ি যেয়ে ব্যস্ত সময় পার করছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম।
অপরদিকে দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান মজবুত করা বিশিষ্ঠ ব্যবসায়ি জয়দেব ঘোষ আনারস প্রতীক নিয়ে নিজের সম্প্রদায়ের ভোট টানার পাশাপাশি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করার সুবাদে আজমল উদ্দিন ও রফিকুল ইসলামের ব্যর্থতাকে কাজে লাগিয়ে সুবিধা বঞ্চিতদের ভোট নিজের অনুকুলে টানার জন্য কর্মী সমর্থকদের নিয়ে দিবা-রাত্র কাজ করে যাচ্ছেন।
সরেজমিনে ঝাউডাঙা ইউনিয়নের ঝাউডাঙা, ওয়ারিয়া, পাথরঘাটা, হাজীপুর, হাচিমপুর, রাজবাড়ি, বিহারীনগর, মোহনপুর, তুজুলপুর, আখড়াখোলা, বয়ারখোলা, দেবনগর, ছাতিয়ানতলা, ছয়ঘরিয়া, দত্তবাগ, বলাডাঙা , মাধবকাটি, গোব্দিকাটি, যোগরাজপুর, অমরাবর্তী ও দিগেরডাঙা ঘুরে নতুন ভোটার ও পুরাতন ভোটরদের সঙ্গে কথা বলে জানান গেছে, চেয়ারম্যান হিসেবে আজমল হোসেন সরকারি উন্নয়নের কাজে বরাদ্দকৃত টাকা লুটপাটের অভিযোগ খুবই কম। লুটপাট করলে তার মনোনীত কাছের ইউপি সদস্যরা করেছেন।
তবে চেয়ারম্যান বাড়িতে থাকলেও তিনি বাসায় নেই বলে মানুষকে হয়রানি করা হয়। তাছাড়া, নাগরিক সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ, চারিত্রিক সনদসহ বিভিন্ন সনদ সংগ্রহ করতে তার সাক্ষর পাওয়ার জন্য দিনে পর দিন ঘুরতে হয়। নিহের পকেটের লোক হওয়ায় দূর্ণীতির ভুরি ভুরি অভিযোগ থাকার পরও আজমল উদ্দিন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি।
এ ছাড়া বিপদে পড়লে জনগনের পাশে দাঁড়াতে তিনি বড়ই কৃপণ। এ ছাড়া তার মুখে জয় বাংলঅ ও জয় বঙ্গবন্ধু স্লোগান শুনেছেন এমন খুব কম লোকই আছে। এরপরও আওয়ামী লীগের একাংশের নেতাকে ম্যানেজ করে তিনি নৌকা প্রতীক নিয়ে বৈতরনী পার হতে চান। তবে দেবনগর, ছাতিয়ানতলা, দত্তবাগ, আখড়াখোলা, ঘোষপাড়া, মাধবকাটিসহ বিভিন্ন গ্রামের হিন্দু ভোট জয়দেব ঘোষের পক্ষে গেলে তা নৌকার ভোট ব্যাংককে ক্ষতিগ্রস্ত করবে। সেক্ষেত্রে ফাঁক দিয়ে লাফিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটর সাইকেলের। তবে ভোটে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে ভালবেসে বিশেষ ব্যবস্থাপনায় ভোটের বাক্স ভারী করতে না পারলে নৌকা জয়ের আশার আলো নিভে যেতে পারে।
অপরদিকে বিএনপি কর্মী হিসেবে পরিচিত সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের পকেট ভোট একাবেরই কম নয়। তবে ফোন পাওয়া বা ডাকা মাত্রই বিপদে কাছে পাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন অনেক প্রবীন ভোটার। কোন প্রকার প্রভাব ছাড়া ভোট হলে রফিকুল আবারো জয়ের মালা পরতে পারেন বলে অনেকেই আশাবাদি।
এদিকে আওয়ামী লীগের কোন বড় পদ না থাকলেও সক্রিয় কর্মী হিসেবে জয়দেব ঘোষের একটা অবস্থান রয়েছে পাথরঘাটা, ওয়ারিয়া, হাজীপুর ছাড়া বাকী গ্রামগুলোতে। কয়েক বছর যাবৎ তিনি নির্যাতিত, বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করেছেন।
এ ছাড়া বিগত দুর্গাপুজা উপলক্ষে কুমিল্লা, নোয়াখালি, সিলেট, ফেনী, বগুড়া, রংপুরের পীরগঞ্জসহ ২১টি জেলায় কুরআন শরীফ অবমাননার দায়ে যেভাবে হিন্দু মন্দির, প্রতিমা, মণ্ডপ, হিন্দু বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। ১০ বছরের মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে তাতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন নিজেদের লোককে সামনে রেখে ভরসার স্থল খুঁজতে চেষ্টা করছে। সেখানে জয়দেব ঘোষ একটি প্লাস পয়েন্ট হিসেবে রফিকুল ও আজমল উদ্দিনের হিন্দু ভোটসহ অসাম্প্রদায়িক চেতনার মানষের ভোট ব্যাংকে হানা দিয়ে জয়ের তরী তীরে ভেড়াতে পারেন। এ ছাড়া নতুন ভোটাররা জয়দেব ঘোষকে একটি বিকল্প অবস্থান হিসেবে মনে করে তাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা চালাচ্ছেন।
এরপরও ভোট একটি বিচিত্র কর্মকাণ্ড। ১১ নভেম্বর রাতে ভোট গণনার পর পাল্টে যেতে পারে এসব প্রার্থীদের সকল হিসাব নিকাশ।
(আরকে/এসপি/নভেম্বর ০৯, ২০২১)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








