ইউপি নির্বাচন
গলাচিপার ৮ ইউনিয়নে দাপিয়ে বেড়াচ্ছে বহিরাগত সন্ত্রাসীরা
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপার ৮টি ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চলছে সন্ত্রাস, হুমকি-ধমকী ও ভয়ভীতি দেখানোর ঘটনা। ১১ নভেম্বর বৃহস্পতিবার এসব ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এসব ইউনিয়নে বর্তমানে অসংখ্য বহিরাগত সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ করা গেছে। বহিরাগত সন্ত্রাসীদের অবস্থানের কারনে সাধারন ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এসব বহিরাগত সন্ত্রাসীদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আবেদন করেছেন এসব ইউনিয়নের সাধারন ভোটাররা।
এদিকে গলাচিপা সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সোমবাড়িয়া বাজারে সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাদির সমর্থকদের ওপর করা হামলা হয়। বহিরাগত সন্ত্রাসীদের এ হামলায় ওই প্রার্থীর সমর্থক মনসুর (৩৮), মোশারেফ হোসেন (৩৭) হিরন তালুকদারকে (৪০) বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ইউনিয়নের বহিরাগত সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে।
এর আগে উপজেলার ডাকুয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায়ের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়। এ ঘটনায় গলাচিপা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও দায়ের করা হয়। চরকাজল ইউপিতে বহিরাগত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার ওই ইউপির বিদ্রোহী প্রার্থী মো. শাহীন গাজী গলাচিপা উপজেলা সদরের একটি হোটেলে বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোলা, পটুয়াখালী, কালাইয়া থেকে অসংখ্য সন্ত্রাসী তার এলাকায় অবস্থান করছেন। এসব সন্ত্রাসীরা ভোটারদের নানা প্রকার ভয়ভীতি দেখাচ্ছেন। কলাগাছিয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী মাইনুল সিকদার অভিযোগ করেন, তার এলাকাও বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিনে রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নান রকম হুমকি দিচ্ছে বলে জানান মাইনুল সিকদার।বকুলবাড়িয়া ইউপিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের দাপটে আওয়ামী লীগ প্রাথীর গলাচিপা উপজেলা থেকে প্রচারে অংশ নিতে গিয়ে পালিয়ে এসে হাফ ছেড়ে বেচেছেন।
জানতে চাইলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নির্বাচনী প্রচার প্রচারনার সময় শেষ হলেই কোন বহিরাগত এ এলাকায় অবস্থান করতে পারবে না। উল্লেখিত সময়ের পরে কোন বহিরাগত অবস্থান করলে তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার রাত ১২ টার পরে নির্বাচনের কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোন ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এ আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
(এসডি/এসপি/নভেম্বর ০৯, ২০২১)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








