নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাবেক সাংসদ আহাদ মিয়া
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শ্রীমঙ্গলের রাজনীতিতে এক সময়ের মুকুটহীন সম্রাট সাবেক সংসদ সদস্য আহাদ মিয়া। রাজনীতির শুরুটা সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্তাধিন জাতীয় পার্টির মাধ্যমে। সেই সুবাধে দাপুটে নেতা হিসেবে ছিলেন একসময় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য। সংসদ সদস্য হয়ে শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ নির্বাচনী এলাকার উন্নয়নেও সেসময় রাখেন অবদান। পরবর্তীতে নির্বাচিত হয়ে পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভার নগর পিতা হিসেবে মেয়রের দ্বায়িত্বও পালন করেন। রাজনীতির শুরুটা জাতীয় পার্টি দিয়ে হলেও পরবর্তীতে জড়িয়ে পড়েন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সাথে। দ্বায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে।
এক কথায় তিনি ছিলেন একাধারে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজ সেবক ও জনপ্রতিনিধি। শ্রীমঙ্গলের সর্ব মহলে যার জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বি। এভাবেই তিলে তিলে বর্ণাঢ্য জীবনের অধিকারি একজন সফল মাটির মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হন সাবেক সংসদ সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচিত সাবেক মেয়র আহাদ মিয়া। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও তাঁর জনপ্রিয়তা ছিলো নানা মহলে। অবশেষে দীর্ঘ বর্ণাঢ্য জীবনের অবসান হয়েছে বটবৃক্ষখ্যাত এই কিংবদন্তির। জীবনের শেষ সময়ে বার্ধ্যক্ষ্য জনিত রোগে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎিসার জন্য ভর্তি হন রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে।
গতকাল সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে শ্রীমঙ্গল শহর ও নির্বাচনী এলাকা,নিজ গ্রাম জগন্নাথপুরসহ দেশে বিদেশে। শোকার্ত মানুষের ঢল নামে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার বাসায়। রাত ১০টার দিকে ঢাকার হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহবাহী ফ্রিজারভ্যান শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার বাসায় পৌঁছে। সেখানে প্রিয় মানুষটিকে শেষবারের মত একনজর দেখতে আসেন নানা শ্রেনী পেশার মানুষ। সাবেক সংসদ সদস্য আহাদ মিয়ার জন্ম মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে হলেও জীবনের বেশিরভাগ সময় কাটে শ্রীমঙ্গলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে আহাদ মিয়ার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া স্কুল মাঠে। সেখানে জানাযার পূর্বে বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি,শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিযা মধু,হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা জিকে গৌছ, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান লাল মিয়াসহ আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এর পূর্বে সকাল ১০টার দিকে মরদেহ তাঁর সাবেক কর্মস্থল শ্রীমঙ্গল পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান মেয়র ও আহাদ মিয়ার ভাতিজা শিল্পপতি মহসিন মিয়া মধু পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ভিক্টোরিয়া মাঠে জানাযা শেষে মরদেহ নিয়ে আসা হয় মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ) টাউন ঈদগাহ মাঠে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হয় দ্বিতীয়দফা জানাযা। জানাযার পূর্বে প্রয়াত এ নেতার কর্মময় জীবনের প্রতি স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান,মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ বিভিন্ন রাঝনৈতিক দলের নেতৃবৃন্দ। সব শেষে নিজ গ্রাম জগন্নাথপুর উপশহর মাঠে তৃতীয়দফা জানাযা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
এদিকে প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার রাজনৈতিক, সামাজিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাবেক এমপি আহাদ মিয়ার মৃত্যুতে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি শোকাচ্ছন্ন পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক বার্তায় শোক জানিয়েছেন নিজ দল জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।
(একে/এএস/নভেম্বর ০৯, ২০২১)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








