সাভারে প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৪। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
এর আগে আজ পৌনে ১২টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব।
আটকরা হলেন- টাঙ্গাইলের মো. শরীফ (৩৯), মো. দেলোয়ার হোসেন (৪৮), ও মো. আজমত খান (৪২) এবং ফরিদপুরের মো. ওবায়দুর রহমান (৩৫)। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারিসহ অন্যান্য সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশীদের টাকা আত্মসাৎ করতো।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতারণার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র, আইডি কার্ড, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত ছবি, দলিল তৈরির স্ট্যাম্প পেপার, নেমপ্লেট, ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের নাম সম্বলিত চেকের পাতা, একটি ব্যাংকের চেক বই ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা মূলত হতাশাগ্রস্ত ও চাকরি প্রত্যাশীদের দুর্বলতার সুযোগ নিত। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রথমে সম্পর্কের সৃষ্টি করত। পরে বিভিন্ন পরিমাণ টাকার বিনিময়ে চাকরির প্রস্তাব দিত। আস্থা অর্জনের জন্য বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরা ছবি প্রদর্শন করত। আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা হিসেবেও জাহির করত তারা। পরে একে অপরের সহযোগিতায় চাকরির ভুয়া নিয়োগপত্র ও জাল স্ট্যাম্প তৈরি করে চাকরি প্রত্যাশীদের প্রদান করে টাকা হাতিয়ে নিতো তারা।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের প্রতারণার কথা স্বীকার করেছেন। তারা সংঘবদ্ধভাবে উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে অভিনব কায়দায় নিরীহ ব্যক্তিদের সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(টিজি/এসপি/নভেম্বর ০৯, ২০২১)
পাঠকের মতামত:
- আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ
- ‘হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই’
- আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ
- যশোরের সীমান্ত ফাঁড়িতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়
- হাজীগঞ্জে চুরি যাওয়া প্রাইভেটকার আশাশুনিতে উদ্ধার, গ্রেপ্তার ২
- রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
- সালথা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
- সাতক্ষীরায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক
- গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধদের বাড়িতে যুবদল নেতা জুয়েল, দিলেন সহযোগিতার আশ্বাস
- নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয়
- সোনাতলায় নভেম্বরে ডেংগু আক্রান্ত ২১ রোগী, শীতে বাড়ছে হাঁপানির ভোগান্তি
- হে সময়, অশ্বারোহী হও
- সুবর্ণচরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনে গুরুত্ব ভূমিমন্ত্রীর
- ‘১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা’
- অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু রবিবার
- ‘শুধু সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কখনোই কাজ করতে চাইনি’
- রিট নিষ্পত্তি নিয়ে সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে আপিল বিভাগের নির্দেশ
- ‘শান্ত-হৃদয় হতে হলে মন দিয়ে খেলতে হবে’
- ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের নিট অভিবাসন
- ‘অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে’
- আবারও বাড়লো সোনার দাম
- ‘দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে’
- এআইয়ের গোপন আবিষ্কারে বৈশ্বিক ‘সংবেদনশীল’ তথ্য ফাঁসের শঙ্কা
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- পলাশবাড়ীতে টিউবওয়েলের ড্রেন পরিস্কার করাকে কেন্দ্র করে হামলা, আহত ৩, থানায় মামলা
- ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সঙ্গে শেষ করাও জরুরি’
- ভোগান্তি মুক্ত ভূমি সেবা দিয়ে প্রশংসায় ভাসছে পাংশার ইউএনও
- বঙ্গবন্ধুর নেপথ্য খুনি জিয়াকে যিনি উদ্ধার করেন, তাকে বিপ্লবী বলতে হবে কেন! ফাঁসিতে ঝুললেই বুঝি ক্ষুদিরাম হওয়া যায়!
- ধামরাইয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
- নীতিগল্প
- বাওয়া স্কুলের উদিতি দাশের ট্যালেন্টপুলে বাজিমাত
- বন্দরের চিড়ইপাড়া কলোনী এখন মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের অভয়ারণ্য
- মাছের আঁশ বিক্রি করে জেলে পরিবারের সদস্যদের বাড়তি আয়-রোজগার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ১৮ জেলার প্রতিযোগিকে হারিয়ে স্বর্ণপদক পেলেন কাশিয়ানীর নাসির
- ফরিদগঞ্জের লাউতলীতে গাছের গুড়ির আঘাতে যুবকের মৃত্যু
- সাভারে প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
- মদন হানাদার মুক্ত দিবস পালিত
- আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৯ নভেম্বর ২০২৬
- আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ
- আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ
-1.gif)








