গলাচিপায় ৮টি ইউপি নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৮টি ইউপির ৭৬টি কেন্দ্রের মধ্যে অতিঝুকিপূর্ণ ৩৪ টি ঝুকিপূর্ন ১১ টি ও সাধারন কেন্দ্র রয়েছে ৩১ টি। উপজেলা নির্বাচন দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৩০ সাধারন সদস্য পদে ২৬২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বুধবার দিবাগত রাতে কয়েকটি ইউপিতে বড় ধরনের সহিংসতার আশংকা রয়েছে। এদিকে ৮টি ইউনিয়নের মধ্যে একমাত্র পানপট্টি ইউপিতে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। ওই ইউপির ৯টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ভোটারদের ইভিএমে ভোট প্রদানের নিয়ম সম্পর্কে রেপ্লিকার মাধ্যমে ভোটারদের মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রচারনা চালান। এতেও অশিক্ষিত ভোটারদের মাঝে সংশয়, সন্দেহ দূর হয়নি।
ওই ইউপির অক্ষর জ্ঞানহীন কয়েকজন ভোটার এ প্রতিবেদকে জানান, লেহা জানি না, পড়া জানি না হের লেইগ্যা আমরা এ মেশিনের মাধ্যমে ভোট দেতে পারমু কইর্যা মোনে হয় না। তবে শিক্ষিত ভোটাররা এ প্রযুক্তিতে ভোট গ্রহন করাকে স্বাগত জানিয়েছেন। বুধবার সংশ্লিষ্ট ইউপির ভোট কেন্দ্রগুলোতে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জামাদি ও নির্বাচনে ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইতিমধ্যেই পৌছে গেছেন। এসব সরঞ্জামাদির নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ, আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। ষ্ট্রইকিং ফোর্স হিসাবে র্যাব ও বিজিবি মাঠে থাকবে। ওসি আরও জানান, ভোট দেয়া নিয়ে কোন রকম অনিয়ম, সন্ত্রাসী কর্মকান্ডে জিরো টলারেন্সে রয়েছে আইনশৃঙ্খলা সদস্যরা।
উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ১১ নভেম্বর ২য় ধাপে গলাচিপায় ৮টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে সকল সরঞ্জাম পৌঁছে গেছে। ৮টি ইউনিয়নেই সুষ্ঠভাবে নির্বাচনের জন্য ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। ৮টি ইউনিয়নে মোট ১ লাখ ২১ হাজার ৬শ ১১ জন ভোটারের মধ্যে পুরুষ ৬০ হাজার ৯শত ৭৯ জন এবং মহিলা ৬০ হাজার ৬শ ৩২ জন। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারী আশিষ কুমার জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ এ ৮ ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
(এসডি/এসপি/নভেম্বর ১০, ২০২১)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








