নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : দ্বিতীয় ধাপে নীলফামারী সদরের ১১টি ইউনিয়নে ১১ নভেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনী দফতর।
বুধবার দুপুর দুইটা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয় নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয় প্রিজাইডিং অফিসারদের কাছে। পুলিশ আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এগুলো নেয়া হচ্ছে কেন্দ্রগুলোতে। সরঞ্জমাদীর মধ্যে স্বচ্ছ ভোট বাক্স, ব্যালট পেপার, কালি। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনী এলাকায় পুলিশ এবং র্যা ব টহল দিচ্ছে। কাউকে বহিরাগত সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। কাগজ-পত্রবিহীন মোটরসাইকেল পেলে জব্দ করা হচ্ছে।ভোটকেন্দ্র সমুহ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
মোখলেছুর রহমান বলেন, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশ দায়িত্ব পালন করবে এছাড়া থাকছে টহল পুলিশ। তিনি বলেন, অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে যা প্রয়োজন সবই করা হয়েছে। কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ব্যতিত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান বলেন, পাঁচজন রিটার্নিং অফিসারের নেতৃত্বে ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১৪৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০০ টি কেন্দ্রের ৫৮৬ টি ভোটকক্ষে ভোট দেবেন ২ লাখ ১২ হাজার ৫ জন ভোটার।
তিনি বলেন, পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬ হাজার ৮৯৮ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৫ হাজার ১০৭ জন। নীলফামারী জেলা সদর উপজেলায় ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে।
নির্বাচনীয় এলাকায় বহিরাগত প্রবেশে বাঁধাসহ আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে পুলিশ রয়েছে সর্তক। ১১ টি ইউনিয়নের ১০০ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহিৃত করা হয়েছে। নির্বাচনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬৪ জন, সংরক্ষিত আসনে ১৪৭ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ৩৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
বুধবার থেকে প্রচার প্রচারনা বন্ধ হয়ে যাওয়ার আগেই শেষ সময় মঙ্গলবার প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা সুত্র মতে এই ১১টি ইউনিয়নের ১০টিতে রয়েছে ৯টি করে কেন্দ্র ও চড়াইখোলা ইউনিয়নের ১০টি। একে সর্বমোট ১০০ টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৩৪টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে চিহিৃত করা হয়েছে। এরমধ্যে চওড়া বড়গাছায় ৩টি, গোড়গ্রামে ৪টি, পলাশবাড়িতে ২টি,রামনগরে ৪টি, কচুকাটায় ৩টি, পঞ্চপুকুরে ২টি ,সোনারায়ে ৩টি, সংগলশীতে ৩টি, চড়াইখোলায় ৩টি, চাপড়াসরমজামীতে ২ টি ও লক্ষীচাপ ইউনিয়নে ৫টি কেন্দ্র।
পুলিশ সুপার (এসপি) মোখলেছুর রহমান বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও পুলিশ এবং র্যা ব টহল দিচ্ছে। বহিরাগত সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি ইউপিতে কনফিডেন্স বিল্ডিং প্যাট্রলের মাধ্যমে ভোটারদের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অবগত ও সম্পৃক্ত করা হচ্ছে। যেকোনো ধরণেরর অপ্রীতিকর ঘটনা এড়াতে আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি আমরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউপি নির্বাচনের আগে-পরে পুলিশ সক্রিয় থাকবে।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনের আগে-পরে যেন কোনো সহিংসতা ঘটাতে না পারে এজন্য পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন থাকবে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ১১ নভেম্বর সদরের ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১০০টি ভোটকেন্দ্রে ১’শ জন প্রিজাইডিং অফিসার, ৫৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
(ওকে/এসপি/নভেম্বর ১০, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা
- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চাইল বাংলাদেশ
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ
- ১নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের বিত্তপি অবস্থানের ওপর তীব্র আক্রমণ চালায়
- ঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় গোকুলনগরবাসী
- ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ৬ মাসের কারাদণ্ড
- কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিশু একাডেমি ফরিদপুরের পরিচালনা কমিটিতে নিরব ইমতিয়াজ শান্ত
- ফরিদপুরে সিজারের পর পেটে গজ রেখে সেলাই, চার মাস ধরে অসুস্থ নার্স
- টাঙ্গাইলের সেই সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ, উপ-সহকারীকে বরখাস্ত
- এসএমআর উৎপাদন সক্ষমতা জোরদার করছে রাশিয়া
- দেখা হলো না, আখতার ভাই
- গৌরীপুরে ৩৫টি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর পাঠদান
- সুবর্ণচরে চরজব্বর ডিগ্রি কলেজে নবীন বরণ ও আলোচনা সভা
- সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু
- পঞ্চগড়ে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত
- মাগুরায় বেশি দামে সার বিক্রি, এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
- কাপ্তাইয়ে রাজস্ব বাজেটের আওতায় ১৬টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তি
- নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু
- সালথায় শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিখতে কাজী কামরুজ্জামান’র ব্যতিক্রমী উদ্যোগ
- নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
- এক সন্তানের জননীকে অপহরণ-ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- অনুদানের সিনেমায় বিদেশি নায়িকা পার্নো, যা বলছেন পরিচালক
- ‘আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ’
- আমার বটবৃক্ষ
- গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির আয়োজনে সেমিনার
- আজো কাঁদে
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- অন্ধ মানুষ
২৫ সেপ্টেম্বর ২০২৬
- গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা
- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-1.gif)








