E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোহনা টিভির এক যুগে পর্দাপণ উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান

২০২১ নভেম্বর ১১ ১৫:৫৭:২৭
মোহনা টিভির এক যুগে পর্দাপণ উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বেসরকারি স্যাটালাইট টেলিভিশন ‘মোহনা’ টিভি’র এক যুগে পর্দাপণ উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন মোহনা টিভি’র পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লা ইসলাম হীরা।

বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এ কাদের, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, গাজী টিভি’র ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, কলকাতা টিভি’র রাজশাহী ব্যুারো চীফ সাজিদুল ইসলাম কল্লোল, মাইটি’র ঈশ্বরদী প্রতিনিধি সবুজ মোল্লা, দৈনিক সত্যের সকাল ঈশ্বরদী প্রতিনিধি নওশাদ প্রধান উজ্জ্বল, জেটিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, ব্যবসায়ী বকুল হোসেন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test