E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

২০২১ নভেম্বর ১১ ১৬:০২:১৬
গাজীপুরে পোশাক কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন পাশের অন্য একটি গাজীপুরে পোশাক কারখানায় আগুনকারখানায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী জানায়, কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় ডাইসিন নামে কেমিক্যাল কারখানার গুদামে বিকট শব্দে আগুন লাগে। পরে আগুন পাশে লাইফ টেক্সটাইল (প্রাঃ) লিমিটেড কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আবদুল হামিদ মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test