E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২১ নভেম্বর ১১ ১৬:০৪:৫১
জামালপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১১নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেদুল ইসলাম খোকনের নেতৃত্বে যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

এছাড়াও জেলা যুবলীগের সহ-সভাপতি মো. উমর হাসিব চাঁন, বাবুল আক্তার, মাহবুবুর রহমান সজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ সুমন, মামুনুর রশীদ পিপলু, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক শোভন, শাহ বীর ইসলাম দোলন, সহ-সম্পাদক ওবায়দুর রহমান বাবুসহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। সেই লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করতে হবে। যাতে আগামি দিনে সকল কর্মকাণ্ডে যুবলীগ আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই আহবান জানান।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test