E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে মধুখালীতে চারদিন ব্যাপী কর্মসূচি উদ্বোধন

২০২১ নভেম্বর ১১ ১৭:৪৫:৩৬
বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে মধুখালীতে চারদিন ব্যাপী কর্মসূচি উদ্বোধন

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে ৪ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মধুবন শপিং মলের মধুখালী ডায়াবেটিক সমিতি কার্যালয়ে ডায়াবেটিক
সমিতির সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে সঞ্জীব রায় ও মোছাঃ ডলি সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আসম জাহাঙ্গীর চৌধুরি টিটো। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সহ- সভাপতি অধ্যাপক শেখ আব্দুস সামাদ, নির্বাহী সদস্য
চিত্তরঞ্জন, ডাঃ শাহানা আহমেদ শ্যামলী, ডাঃ মৃধা মোঃ শাহীনুজ্জামান, মধুখালী ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্যা, পরিচালক মৃধা বদিউজ্জামান বাবলু প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিক ও ৪
দিনব্যাপী বিভন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।

(এম/এসপি/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test