E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২১ নভেম্বর ১১ ১৮:৩৯:২৬
চাটমোহরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে পাবনার চাটমোহরে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী, আলোচনা সভা ও কেককাটা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন প্রমূখ। এরপর বের হয় র‌্যালী। র‌্যালী শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test