‘বাড়ি ঘেরাওয়ের মতো রেলের সম্পদও ঘেরাও দেয়া হবে’
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘এতোদিন রেলের কোনো অভিভাবক ছিলনা, রেলের জন্য কেউ আসেনি। এখন রেলের মালিক বের হয়েছে। রেলের এবং জনগণের যেন লাভ হয় এজন্য আমরা কাজ করছি। বাড়ি ঘেরাওয়ের মতো রেলের সম্পদও ঘেরাও দেয়া হবে। যারা ভাড়া দিতে চেয়ে এখনো দখল করে আছেন, তারা বকেয়া টাকা দিয়ে হাল নাগাদ হয়ে যান। তা না হলে তাদের উচ্ছেদ করা হবে।’
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধনের পর আলোচনা সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ব্রিটিশ-ভারতের রেলে সেই সময় যে উন্নয়ন হয়েছে মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক রেলস্টেশন নস্ট হয়ে গেছে, রেল ব্রিজ, রেললাইন তুলে ফেলেছে, রেলের অনেক শ্রমিক-কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুণরায় সেই রেল চালু করেছেন। ব্রিটিশ আমলে যেটুকু উন্নয়ন আর বঙ্গবন্ধু যেটুকু সংস্কার করেছেন সেটুকুই রয়েছে।
মন্ত্রী বলেন, সান্তাহার জংশন এক সময় জাকজমক ছিল। রেল ধ্বংসের জন্য বিএনপি-জামাত চেষ্টা করেছিল। রেল বেসরকারি করনের দিকে চলে গেছিলো। এখন মাননীয় প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রনালয় গঠন করে এই রেলকে একটি টেকসই উন্নয়নের জন্য অন্যান্য পথের সাথে সমান ভাবে দেখছেন। রেলে এখন অনেক উন্নয়ন হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ সান্তাহার জংশনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হলো। রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এড. নুরুল ইসলাম তালুকদার, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, উপ-সচিব (প্রশাসন-৪) মীর আলমগীর হোসেন, সহকারি একান্ত সচিব রাসেদ প্রধান, সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম, ব্যক্তিগত কর্মকর্তা মামুনুর রশিদ, রেজাউল করিম রেজা ও দ্বীপঙ্কর রায়, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, রেলওয়ের শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও স্টেশন মাস্টার রেজাউল কমির ডালিম, আরএনবি পরিদর্শক নূর নবী প্রমূখ।
(ওএস/এসপি/নভেম্বর ১১, ২০২১)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








