শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : চলতি মাসের ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পর্যটন শহর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতারী তিনজন প্রার্থী নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এতে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু পেয়েছেন নারিকেল গাছ প্রতীক ও স্বতন্ত্র আরেক প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমদ পেয়েছেন মোবাইল ফোন প্রতীক।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন মেয়র প্রার্থীর কাছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এর পক্ষে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন বেলায়েত হোসেন।
জানা যায়, সর্বশেষ ২০১১ সালে অনুষ্টিত হয়েছিল শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। এর পর মেয়াদ শেষ হলেও নানা আইনি জটিলতার কারণে নির্বাচন হয়নি। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান শেষে ১০ বছর পর পর্যটন শহর শ্রীমঙ্গল পৌরসভার মেয়র নির্বাচন হতে যাচ্ছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে আটসাট বেঁধে প্রার্থীরাও যেমন ভোট যুদ্ধে অবর্তীর্ণ হচ্ছেন,ঠিক তেমন দীর্ঘদিন পর নিজেদের ভোটাধিকার প্রয়োগের আশায় ভোটাররাও অধির আগ্রহে দিন পার করছেন ভোটের সময়ের অপেক্ষায়। শীত প্রধান অঞ্চল হিসেবে পরিচিত চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল শহরের পাড়া মহল্লা আর অলিগলিতে এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ভোটের আমেজ।
নির্বাচনে মেয়র পদে তিনবারের নির্বাচিত বর্তমান মেয়র,বিশিষ্ট শিল্পপতি মহসিন মিয়া মধু হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এর সাথে। এই নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু ও নৌকার প্রার্থী সৈয়দ মনসুরুল এর মধ্যেই মূলত তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
উল্লেখ, ৯টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত শ্রীমঙ্গল পৌরসভার আয়তন ২ দশমিক ৫৮ বর্গ কিলোমিটার। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন।
(একে/এসপি/নভেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








