শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিত শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৫ ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন আর নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন দুই জন। এর আগে দু'টি ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রাপ্ত আরও দুইজন বীনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন। একটি ইউনিয়নে মামলা সংক্রান্ত কারনে নির্বাচন হয়নি এবং আরেকটি ইউনিয়নে নির্বাচন বাতিল করেছিলেন নির্বাচন কমিশন।
আরও দুই জন পরিষদ নির্বাচন-২০২১ এ ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে বিনোদপুর ও চন্দ্রপুর ইউনিয়নে ২জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। চিতলিয়া ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২টিতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এবং ৫টিতে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফসীলে শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নে নির্বাচন ঘোষনা করেন ইসি। বিনোদপুরে আব্দুল হামিদ সাকিদার ও চন্দ্রপুর ইউনিয়নে আব্দুস সালাম খান নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। ইউপি দুটিতে ১১ নভেম্বর শুধু সদস্য পদে ভোট গ্রহন করা হয়। এছারা চিতলিয়া ইউনিয়নে কয়েকদিন আগেঅনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করেন ইসি।
১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বাকি ৭টি ইউনিয়নের নির্বাচনী ফলাফলে চেয়ারম্যান পদে ডোমসার ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৫৯৬৬ ভোট পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী মাষ্টার মজিবুর রহমান বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিজান মোহাম্মদ খান নৌকা প্রতীক নিয়ে ২৮৭৬ ভোট পেয়েছেন, মোট ভোটার সংখ্যা ছিল ১৩১২৭ জন, পালং ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ২৪৪৫ ভোট পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী কেএম আজাহার হোসেন বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: আবুল হোসেন দেওয়ান ২২৫৩ ভোট পেয়েছেন, মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৪৭ জন, আংগারিয়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৬১৪৭ ভোট পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী মো: আনোয়ার হোসেন হাওলাদার টানা দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আসমা আকতার ৪৫৫০ ভোট পেয়েছেন, মোট ভোটার সংখ্যা ছিল ১৭১৫১ জন, রুদ্রকর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৭০৫৮ ভোট পেয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী হাবিবুর রহমান ঢালী আনারস প্রতীকে ৪৯২৮ ভোট পেয়েছেন, মোট ভোটার সংখ্যা ছিল ১৮৯৪৯ জন, তুলাসার ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৩৫৪৯ ভোট পেয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: জামাল হোসাইন ফকির বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী আনারস প্রতীকে ২৩৩৯ ভোট পেয়েছেন, মোট ভোটার সংখ্যা ছিল ৭৯২৫ জন, মাহমুদপুর ইউনিয়নে আনারস মার্কা নিয়ে ১৫৮২ ভোট পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী শাহজাহান ঢালী টানা দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: শাহআলম মুন্সী ১৫১৭ ভোট পেয়েছেন ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন নৌকা নিয়ে ১০৯১ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছে, মোট ভোটার সংখ্যা ছির ৫৫১৫ জন এবং শৌলপাড়া ইউনিয়নে আনারস মার্কা নিয়ে ২৪৭৩ ভোট পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী আব্দুল মান্নান খান ভাষানী বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: আলমগীর হোসেন নৌকা মার্কা নিয়ে ২৪৩৮ ভোট পেয়েছেন, মোট ভোটার সংখ্যা ছিল ১২২৭৩ জন।
নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং সাধারন আসনের সদস্যদের ফলাফল সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই এবং জেলা নির্বাচন অফিসার জাহিদ হাসান-এর উপস্থিতিতে শৌলপাড়া, চন্দ্রপুর ও ডোমসার ইউনিয়নের রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সোহরাব হোসেন, বিনোদপুর, চিতলিয়া ও তুলাসার ইউনিয়নের রিটার্নিং অফিসার সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, পালং ও মাহমুদপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহীদ হোসেন এবং আংগারিয়া ও রুদ্রকর ইউনিয়নের রিটার্নিং অফিসার সদর উপজেলা শিক্ষা অফিসার মো: তাজুল ইসলাম বৃহস্পতিবার ১১ নভেম্বর রাতে সদর উপজেলা অডিটোরিয়ামে ঘোষনা করেন।
(কেএন/এসপি/নভেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৫ আগস্ট ২০২৬
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
-1.gif)








