হালুয়াঘাটে নৌকার নির্বাচন করায় ৮ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নে নৌকার পক্ষে নির্বাচন করার অভিযোগে কিসমত নড়াইল গ্রামের ৮ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিকের সমর্থকরা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য রোপন রিছিল, আব্দুল হালিম, জীবন পাল বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিকের সমর্থক মুক্তার হোসেন গংদের ১৬ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ, শুক্রবার (১২ নভেম্বর) সকালে কিসমত নড়াইল গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিসহ এলাকার আব্দুল হালিম, রফিকুল ইসলাম, সেলিম খাঁ, নজরুল ইসলাম, আইনল, সুরুজ এর বাড়ির পিডিবির আবাসিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিকের সমর্থকরা।
নড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার আক্রোশে আনোয়ার হোসেন মানিকের সমর্থকরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনদের মারপিট করে খুন জখমের হুমকি প্রদানসহ বাড়িভিটা থেকে উচ্ছেদ করার ভয়ভীতি প্রর্দশন করছেন। এছাড়াও একই গ্রামের জীবন পাল ও সায়েদুল ইসলামকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিক বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। যদি কেও এমন ধরনের কাজ করে থাকে তাদেরকে শাস্তি পেতে হবে। শিঘ্রই এ সমস্যার সমাধান করবেন বলে জানান। সমর্থক মুক্তার হোসেন গংদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নৌকার মনোনীত পরাজিত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম বলেন, নড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার কারণে আনোয়ার হোসেন মানিকের সমর্থকরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনদের মারপিট করে খুন জখমের হুমকি প্রদানসহ বাড়িভিটা থেকে উচ্ছেদ করার ভয়ভীতি প্রর্দশন করছেন। অনেকের বসত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে অপহরণ করে, পরে পুলিশ উক্ত ব্যক্তিকে উদ্বার করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নির্বাচন পরবর্তী সহিংসতায় বসত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট আবাসিক প্রকৌশলী নিরাঞ্জন কুন্ডু এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। সহকারি-আবাসিক প্রকৌশলী মোঃ ইউসুব আলীকে টিম নিয়ে বিচ্ছিন্নকৃত ব্যক্তিদের বিদ্যুৎ সংযোগ প্রদান করতে নির্দেশ দিয়েছেন। শিঘ্রই তাদের সংযোগ প্রদান করা হবে বলে জানান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বেশ কয়েকটি বসত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় দুইটি লিখিত অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
(জেসিজি/এসপি/নভেম্বর ১৩, ২০২১)
পাঠকের মতামত:
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








