যতোদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততোদিন পথ হারাবে না বাংলাদেশ
দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেছেন, যতোদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততোদিন পথ হারাবেনা বাংলাদেশ। এখন নারী জাগরণের দেশ আমাদের। আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ মহিলা লীগ।
ফরিদপুর জেলা মহিলা লীগের কমিটি গঠনের লক্ষ্যে আজ শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের চর কমলাপুরের সেরিনা গার্ডেনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা বেগম কৃক একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান মান্নান। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল।
মাহমুদা বেগম কৃক বলেন, ফরিদপুর থেকে সৈয়দা সাজেদা চৌধুরী, সালেহা মোশাররফের মতো নারী নেত্রী সংসদ সদস্য হয়েছেন। আমি চাই আগামী জাতীয় নির্বাচনে এই ফরিদপুর থেকে সরাসরি প্রার্থী হয়ে অংশ নিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ও পৌর মেয়র অমিতাভ বোস এবং সম্মানিত অতিথি হিসেবে মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সস্পাদক সেলিনা আক্তার ফাতেমা, কোষাধ্যক্ষ রাহেলা পারভিন, সদস্য মেহজাবিন আলী, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ উপস্থিত ছিলেন। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফরিদপুরের প্রয়াত রাজনীতিবিদ এসএম নুরুন্নবীর স্ত্রী আনোয়ারা বেগম, জেলা মহিলা লীগের সাবেক সদস্য সচিব আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ঝর্ণা হাসান, মধুখালি উপজেলার ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম, জেলা পরিষদের সদস্য আনজুমান আরা বেগম প্রমুখ।
বক্তাগণ বাংলাদেশের রাজনীতিতে ফরিদপুরের অবদানের কথা তুলে ধরে বলেন, বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ফরিদপুরের সন্তান বৃহত্তর অর্থে।
সভায় জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী প্রায় অর্ধশত নারী নেতৃবৃন্দের বক্তব্য শোনেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় বক্তাগণ তাদের পরিচিত তুলে ধরেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে তাদের অংশগ্রহণ ও অবদানের কথা উল্লেখ করেন। তারা বলেন, আওয়ামী পরিবারের দুঃসময়ে মহিলা লীগের মা-বোনেরা ভুমিকা রেখেছেন।
বক্তাগণ যোগ্যদের নেতৃত্বে আনার দাবি করে বলেন, আওয়ামী লীগে এখন লোকের অভাব হবেনা। কিন্তু দুঃসময়ে তাদের খুুজে পাওয়া যাবেনা। যারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে দলের জন্য শ্রম দিয়েছেন তাদেরই দলে অংশ নেয়া উচিত।
(ডিসি/এএস/নভেম্বর ১৩, ২০২১)
পাঠকের মতামত:
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
০১ মে ২০২৬
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








