E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

২০২১ নভেম্বর ১৩ ২১:৫৮:৫৫
ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

যশোর প্রতিনিধি : যশোর রেলওয়ে জংশনে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বেতনা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর রেলস্টেশনের প্রবেশ মুখে ৩ নম্বর লাইনে যাওয়ার সময়ে এ দুর্ঘটনা ঘটে।

যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছে ১ নম্বর লাইন থেকে ৩ নম্বর লাইনে যাচ্ছিল। এসময় লাইনচ্যুত হয় ট্রেনটি।

(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test