উল্লাপাড়ায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আহত ৮
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাংচুর ও মারপিটের অভিযোগ উঠছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) দুপুরের উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল (৩৫) ও সাকিলকে (২৫) আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও রনি (২৩), মিলন (২২) মোছাঃ লতা খাতুন (৪৫)সহ ৬জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন জানান, রবিবার দুপুরের দিকে মোটর সাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে বসে ভোট প্রার্থনার জন্য বিভিন্ন এলাকায় কর্মী পাঠানো হচ্ছিল। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল হাসানের নেতৃত্বে ৩০/৪০টি মোটর সাইকেল নিয়ে নৌকার সমর্থকরা অতর্কিত ক্যাম্পে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও সমর্থকদের মারপিট করে। এ সময় তারা নির্বাচনী ক্যাম্পের ২০/২৫টি চেয়ার ভাংচুর ও আল-আমিন সরকারের কর্মীদের মারপিট করা হয়। এতে নারী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আল আমিন সরকার বলেন, আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের পাশে থেকেছি। এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। এবারও আমি প্রার্থী হয়েছি। আমার পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।
মোটরসাইকেল এর বিজয় নিশ্চিত জেনে নৌকার প্রার্থী ও সমর্থকেরা আমার কর্মী সমর্থকদের মারধর ও হুমকি ধামকি দিয়ে আসছে। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। আজ দুপুরে তারা পুকুরপাড় এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে এই হামলা চালিয়ে আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে ৮/১০ জন কর্মীকে মারপিট করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস.এম রাশেদুল হাসান বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। বিদ্রোহী প্রার্থী আল-আমিন সরকার নিজের সমর্থককে ব্লেড দিয়ে মাথা কেটে হাসপাতালে পাঠিয়েছে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেদ গনি বলেন, স্বতন্ত্র প্রার্থী আল-আমিন সরকারের নির্বাচনী ক্যাম্পে হামলার চালিয়ে চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।#
(আইএইচ/এএস/নভেম্বর ১৪, ২০২১)
পাঠকের মতামত:
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৬
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








