এক লাফে পনেরো টাকা বৃদ্ধি দেশের ইতিহাসে নজির নাই : নাসের রহমান
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম নাসের রহমান বলেছেন, সরকার কয়েকদিন আগে ডিজেল এবং কেরোসিসেন দাম এক লাফে পনেরো টাকা বাড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কোন নজির নাই। আগেও তেলের দাম বেড়েছে কিন্তু কোন সময় দুই চার পাঁচ টাকার উপরে বাড়েনি। অথচ লিটারে পনেরো টাকা বাড়িয়েছে ডিজেলের দাম। যেটা কৃষকের পাম্পের কাজে লাগে। কৃষি কাজ করে গরীব মানুষরা বাঁচে। এখন সরকারের অজুহাত, ডিজেলে ভর্তুকি দিতে দিতে সরকার কাহিল। কথা হলো, এই যে এক লক্ষ তোরো হাজার কোটি টাকা দিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে ওখানে টাকা নষ্ট হচ্ছে। অথচ দেশের জনগণের পেটের মধ্যে যেটা লাগে, এই ডিজেল। এই ডিজেলকে দুই টাকা, পাঁচ টাকা নয়, এক লাফ দিয়ে পনেরো টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। এমনিতেই এখন দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এরমধ্যে ডিজেলের দাম বাড়িয়ে কৃষকের অবস্তা কাহিল করেছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে কেরোসিন, ডিজেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠার প্রতিবাদে মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একটা রাজনৈতিক দল অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নেই। এখন জনগণ উপলব্দি করুক, এই সরকারকে দিয়ে দেশ কি করে চলবে?। আমরা এখন রাজপথে পুলিশের বাধায় মিছিল মিটিং করতে পারি না। সরকার মনে করে মিছিল মিটিং করলেই সরকার পরে যাবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, মো. হেলু মিয়া, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়ছল আহমদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমান, মতিন বকস, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সেলুন, প্রচার সম্পাদক মো ইদ্রিছ আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সদর উপজেলা যুবদলের আহ¦ায়ক মাহফুজুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শিপন আহমদ, সদর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সুমন আহমদ প্রমুখ।
এর আগে শহরের দেওয়ানি মসজিদে বাদ জোহর বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(একে/এসপি/নভেম্বর ১৬, ২০২১)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
০১ মে ২০২৬
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








