সালথায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ১
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় খাদ্য বান্ধব কর্মসুচীর চাল কালোবাজারে বিক্রি হচ্ছে বলে জানাগেছে। বিক্রয়কৃত ৩০ বস্তা চাল উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। ১৫ নভেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মো: আশিকুজ্জামানসহ থানার একটি পুলিশ টিম উপজেলার গৌড়দিয়া বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেন। এ সময় দোকানদার পারভেজকে আটক করে পুলিশ। এঘটনায় সালথা থানার এসআই মো: রাশেদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
দোকানে উপস্থিত পারভেজের ছেলে ছাব্বির বলেন, বিভাগদি গ্রামের আলীম মোল্লা প্রথমে চালের কিছু সেম্পুল নিয়ে আমাদের দোকানে আসে। সে এই চাল বিক্রি করবে। ৩৫ টাকা কেজি ৫০ কেজির ৩০ বস্তা চাল পাঠাবে বলে ৬১ হাজার টাকা নিয়ে যায়। পরে রাত ৮ টার দিকে চাল পাঠায়। আমার বাবা গোডাউনে চাল রেখে দেয়। রাত ৯ টার দিকে পুলিশ এসে গোডাউন খুলতে বললে বাবা গোডাউন খুলে দেয়। পুলিশ ৩০ বস্তা চালসহ আমার বাবাকে ধরে নিয়ে যায়। তবে এটা সরকারী চাল কিনা সেটা আমার বাবা জানতো না।
অভিযুক্ত আ. আলিম মোল্যা পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার নাতী শাকিল মোল্যা বলেন, উদ্ধারকৃত চাল আমাদের না, ওটা যারা আমাদের থেকে ক্রয় করেছে তাদের থেকে হয়তো দোকানদার ক্রয় করেছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নকুলহাটি বাজারের ডিলার আ: আলিম মোল্যা কিছু চাল কালোবাজারে বিক্রি করেছে, এমন অভিযোগে থানা পুলিশ গৌড়দিয়া বাজারে একটি দোকান থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করেছে। আমি সকালে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
থানা অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান বলেন, ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৩০ বস্তা চাল ও (যাহার প্যাকেটের গায়ে সরকারী খাদ্য সিল মারা ছিল) উদ্ধার করি। এসময় পারভেজ নামে ঐ দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পারভেজের কাছ থেকে জানতে পারি যে, এই চাল নকুলহাটি বাজারের চালের ডিলার আলিম মোল্যা তার কাছে বিক্রি করেছে। ডিলার আব্দুল আলিম মোল্যা পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে প্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার বলেন, এ ঘটনায় তদন্তের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্তপূর্বক ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এন/এসপি/নভেম্বর ১৬, ২০২১)
পাঠকের মতামত:
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
০১ মে ২০২৬
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








