E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে স্পিনিং মিলের তুলার গুদামে আগুন 

২০২১ নভেম্বর ১৬ ১৮:৫৭:০০
গাজীপুরে স্পিনিং মিলের তুলার গুদামে আগুন 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় একটি স্পিনিং মিলের তুলার গুদামে বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়র সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: তাশারফ হোসেন ও স্থানীয়রা জানান, বিকেল পৌণে ৪টার দিকে মনিপুর এলাকার ইউটা স্পিনিং মিলের সেমিপাকা তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামে থাকা তুলা ও অন্যান্য পণ্য পুড়ে যায়।

তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমার জানা যায় নি।

(এস/এসপি/নভেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test