কালিয়ায় আ’লীগ ও সহযোগী সংগঠনের ১০ ‘বিদ্রোহী’ প্রার্থী বহিষ্কার
শেখ সাদ বীন শরীফ, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। আজ সকালে প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ। আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বহিষ্কার করা ১০ জন হলেন-জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মাহামুদুল হাসান কায়েস, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান মোল্যা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকাতুর রহমান, সদস্য আমিরুল ইসলাম মনি, আওয়ামী লীগ নেতা মেলজার হোসেন ভূইয়া ও হায়দার মোল্যা, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী গোলাম মোহাম্মদ, কালিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হক ও যুবলীগ নেতা তৌরুত হোসেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খানের স্বাক্ষর করা চিঠি দিয়ে ওই প্রার্থীদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। ওই চিঠিতে উলেখ করা হয়েছে দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করায় আওয়ামী লীগের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধির ৪৭ এর ‘ঠ’ অনুচ্ছেদ মোতাবেক আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন থেকে সরাসরি বহিষ্কার হয়েছেন। বহিষ্কার হওয়া কালিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পুরুলিয়া ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, বহিষ্কারের বিষয়টি জানি না। বিজয়ের ব্যাপারে আশাবাদী
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ বলেন, ‘ কালিয়া উপজেলা আওয়ামী লীগের আওয়াতাধীন নেতাদের বহিষ্কারের জন্য সুপারিশ করেছিলাম, জেলা আওয়ামী লীগ তাঁদের বহিষ্কার করেছে। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ৯ নেতাকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।’
(এসএসবি/এএস/নভেম্বর ১৮, ২০২১)
পাঠকের মতামত:
- ‘জ্বালাও পোড়াও করে আ. লীগ তাদের চরিত্রে ফিরেছে’
- ‘পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে’
- ২০২৫ সালে বিশ্বে ৪৭ হাজার নারী স্বজনের হাতে খুন হয়েছেন
- বকেয়া স্পন্সর অর্থ আদায়ে সমঝোতার পথে বাফুফে
- দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হবে ইপিআই টিকা
- শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার
- ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান শক্তি’
- খাল দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে ডিসি অফিসের সামনে মৌনবন্ধন
- লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি
- ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’
- রংপুরে মুক্তিবাহিনীর দুর্নিবার গতির সামনে পাক হানাদাররা বেসামাল হয়ে পড়ে
- সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীসহ দুইজনের ফাঁসি
- শীতের আমেজে মুখর আদমদীঘির শাওইল তাঁতপল্লী, সুতার দামে হতাশ তাঁতিরা
- পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
- টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
- ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা
- ‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
- যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, দুইজনের যাবজ্জীবন
- অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
- চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- কালিয়ায় আ’লীগ ও সহযোগী সংগঠনের ১০ ‘বিদ্রোহী’ প্রার্থী বহিষ্কার
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- কয়েক কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংক ম্যানেজার উধাও
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হবে ইপিআই টিকা
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








