E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফতুল্লা ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেন মেম্বার প্রার্থীরা

২০২১ নভেম্বর ১৮ ১৪:৪৮:১১
ফতুল্লা ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেন মেম্বার প্রার্থীরা

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : দীর্ঘ ৩০ বছর পর ফতুল্লা ইউনিয়ন পরিষদের সকলের মাঝেই বিরাজ করছে উৎসবের আমেজ। মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিনে ও উৎসব মুখর পরিবেশে সম্ভাব্য মেম্বার প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করছেন। 

বৃহস্পতিবার সকাল থেকে মেম্বার পদপ্রার্থীদের আনাগোনায় মুখরিত হতে থাকে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তামিম আহমেদ মনোনয়ন সংগ্রহ করেন, ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ জসিম উদ্দীন, ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রহিজ উদ্দিন, ৫নং ওয়ার্ড হাজী জসিম উদ্দীন, ৪,৫,৬নং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ফেরদৌসী আরা অনা, ৬ নং ওয়ার্ড আবদুল বাছেত রতন, ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী নেছার আহমেদ, ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী নাজমুল হোসেন সবুজ, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী এ টি এম মহসিন রানা, ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ আরিফুর রহমান আরিফ, ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী জিয়াসমিন, ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ কামাল হোসেন।

(এস/এসপি/নভেম্বর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test