E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে গাভী পালন সিআইজি সমিতির মধ্যে উপকরণ বিতরণ

২০২১ নভেম্বর ১৮ ১৫:৫৫:২৪
মধুখালীতে গাভী পালন সিআইজি সমিতির মধ্যে উপকরণ বিতরণ

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম এর আওতায় ‘গোন্দারদিয়া গাভীপালন সিআইজি সমিতির সদস্যদের মাঝে গরু পালনের বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অফিস প্রাঙ্গণে উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধরী।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বিজ কুমার দাসের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মোহাম্মদ আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, সিআইজি কমিটির সভাপতি মোছা. নাসরিন আক্তার।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, কৃষক নেতা আব্দুল হাই বাশি, যুবলীগ নেতা হারুন অর রশিদ, আশিকুর রহমান নান্নু, সৈয়দ ডনি, মিলন খান উপস্থিত ছিলেন। ২০ জন সিআইজ সদস্যদের মাঝে ২০ টি দুধ রাখার পাত্র, পরিবহনের জন্য ২ টি অটোভ্যান ও ২টি ঘাস কাটার যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

(এম/এসপি/নভেম্বর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test