রাজারহাটে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও পোল্ট্রি খামারে হামলা ভাংচুর লুটপাট
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা মৃণাল কান্তি রায়ের বাড়ি ও তার পোল্ট্রি খামারে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে ৫ জন গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৯টায়। এ ঘটনায় রহিম মিয়া (৩১) কে প্রধান আসামী করে অজ্ঞাতনাম আরো ৮/১০ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি। পোল্ট্রি ব্যবসায়ী মৃণাল কান্তি ও তার পরিবারের লোকজন দূর্বৃত্তদের ভয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর এলাকায় মঙ্গলবার(১৬নভেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে রহিম মিয়া গং সহ অজ্ঞাত নামা আর ও ৮/১০ জন মোটর সাইকেল ও পিকআপ ভ্যান যোগে লাঠি ও দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মৃণাল কান্তির বাড়িতে এসে গালি-গালাজ শুরু করে।
এক পর্যায়ে মৃণাল কান্তি প্রতিবাদ করলে তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে মৃণাল কান্তির বৃদ্ধা মা শান্তি রানী (৭০) ও তার ভাগিনা মোহন কুমার রায় (৩৫) এবং পোল্টি ফার্মের কর্মী খোকন কুমার (২৫) এগিয়ে আসলে রহিম মিয়া গং তার মায়ের শ্লীলতাহানীসহ লাঠি দিয়ে গুরুতর আহত করে। এসময় তার ভাগিনা মোহন কুমার ও খোকন কুমার এগিয়ে এলে তাদেরকেও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে বীর দর্পে চলে যায়। পরে আহতদের আত্মচিৎকার শুনে এলাকবাসীরা এসে তাদেরকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মোহন কুমার রায়ের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হামলার সময় দূর্বৃত্তরা মৃণাল কান্তির ওয়ারড্রপ এ থাকা নগদ ৭৬ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণের অলংঙ্কার যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা লুট করে এবং পোল্টি ফার্মের প্রায় ৭০০ ডিম ভেঙ্গে ফেলে বলে অভিযোগ করেন। এ ঘটনায় ১৭ নভেম্বর বুধবার রাতে পোল্ট্রি ব্যবসায়ী মৃণাল কান্তি রায় বাদী হয়ে রহিম মিয়া (৩১) কে প্রধান আসামী করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার রায় বলেন, বুধবার রাতেই মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
(পিএস/এসপি/নভেম্বর ১৮, ২০২১)
পাঠকের মতামত:
- ফিলিপাইন থেকে বাংলাদেশ: মার্কিন চুক্তির ইতিহাস কি বলে?
- বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
-1.gif)








