E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঠাকুরগাঁওয়ে তিন দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী শিলার

২০২১ নভেম্বর ১৮ ২২:১৩:৩২
ঠাকুরগাঁওয়ে তিন দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী শিলার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া সানজিদা আক্তার শিলা (১৪) নামের এক স্কুল ছাত্রীর তিন দিনেও খোঁজ মেলেনি। শীলা ঠাকুরগাঁও আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

গত মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি শিলা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিলার নানি মালেকা খাতুন জানান, জন্মের কয়েক বছরের মধ্যেই শিলার বাবা মায়ের বিচ্ছেদ হয়। এর পরে দুজনেই অন্যত্র বিয়ে করে। তখন থেকে শিলা নানীর কাছে থেকেই বড় হয়েছে।

মালেকা খাতুন বলেন, ‘স্কুল থেকে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও শিলা ফিরে না আসায় খোঁজ নিতে আমি স্কুলে যাই। স্কুলের ছাত্র ছাত্রীরা জানায় শিলা স্কুলে গিয়েছিল। তবে স্কুলের হাজিরা খাতায় তার উপস্থিতি নেই। পরে সর্বত্র খোঁজ করে মেয়েটিকে না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করি।’

আমানতুল্লাহ স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, ‘মেয়েটির নানি স্কুলে এসে নিখোঁজের বিষয়টি জানিয়েছিলেন। আমি খোঁজ নিয়েছি। হাজিরা খাতায় শিলার উপস্থিতি নেই। কিন্তু কিছু ছাত্র ছাত্রী সেদিন তাকে স্কুলে দেখেছে। বোঝা যাচ্ছে ক্লাস শুরু হওয়ার আগেই স্কুল থেকে চলে গেছে মেয়েটি। হয়তো কারো প্রলোভনে পরে কোথাও গেছে। কারণ স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে যাবে এটা মনে হচ্ছেনা।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, শিলা নামের মেয়েটির নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তার খোঁজ চলছে। আশা করি তাকে দ্রুতই আমরা খুঁজে পাবো।’

(এফআইআর/এএস/নভেম্বর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test