E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে হাড়ী সমাজের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

২০২১ নভেম্বর ২০ ১৬:৪৬:০৬
ফরিদপুরে হাড়ী সমাজের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে হাড়ী সমাজের ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার আলিপুর বান্ধব পল্লীতে অনুষ্ঠিত হয় । এতে মোট পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয।

এতে মন্ডল পদে নির্বাচিত হন শ্যামল জমাদার, সহকারি মন্ডল পদে নির্বাচিত হন অপু জমাদার, জগ মন্ডল পদে নির্বাচিত হন গঙ্গা জমাদার, মুখিয়া পদে নির্বাচিত হন রুবেল জমাদার, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন বিপ্লব জমাদার।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব পদে নির্বাচিত হন পবিত্র হারি রাশেদ, ও কার্যকরী সদস্য পদে নির্বাচিত শান্ত জমাদার ও কুবেল জমাদার।

নির্বাচনে মোট ৩৪৭ জন ভোটারের মধ্যে ৩১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মানিক জমাদার। সহকারী নির্বাচন কমিশনার অমর জমাদার ও রাজিব জমাদার।

(ডিসি/এসপি/নভেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test