বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার, গাজীপুর : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে শনিবার “বাংলাদেশে ফল আর্মিওয়ার্ম পোকা ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) সকালে সেন্টার ফর এগ্রিকালচার এন্ড বায়োসাইন্স ইন্টারন্যাশনাল (সিএবিআই) এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নার্সভুক্ত প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন এনজিও এবং রাসায়নিক ও জৈব বালাইনাশক প্রস্তুতকারী বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. রীনা রানী সাহা ও পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর এগ্রিকালচার এন্ড বায়োসাইন্স ইন্টারন্যাশনাল (সিএবিআই)-এর দক্ষিণ এশিয় আঞ্চলিক সমন্বয়কারী ড. মালবিকা চৌধুরী এবং সিমিট-এর বাংলাদেশ প্রতিনিধি ড. টিমোথি জে. ক্রপনিক। এক্সপার্ট মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. খন্দকার শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং ‘বাংলাদেশে ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা: বারি’র উদ্যোগ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকার।
কর্মশালার উদ্বোধনকালে বক্তারা বলেন, ফসলের জন্য বিধ্বংসী এই ফল আর্মিওয়ার্ম বা সাধারণ কাটুই পোকা যার বৈজ্ঞানিক নাম ঝঢ়ড়ফড়ঢ়ঃবৎধ ভৎঁমরঢ়বৎফধ পৃথিবীব্যাপী একটি মারাত্মক ক্ষতিকারক এবং বিধ্বংসী পোকা হিসেবে পরিচিত। এটি মূলতঃ আমেরিকা মহাদেশের পোকা হলেও ২০১৬ সনে আফ্রিকা এবং ২০১৮ সনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বিশেষত: ভারত, শ্রীলংকায় এদের আক্রমণ পরিলক্ষিত হয়। আশংকার বিষয় হলো এই যে, ২০১৮ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ হতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের জেলাসমূহে কয়েকটি ফসলে স্থাপনকৃত ফেরোমন ফাঁদে প্রথমবারের মত এটির পূর্ণাঙ্গ পোকার উপস্থিতি রেকর্ড করা হয়।
এছাড়াও শেরপুর, বগুড়া ও চুয়াডাঙ্গায় ভুট্টা ফসলে এদের আক্রমণ পরিলক্ষিত হয়েছে। ২০১৮ সালে আফ্রিকা মহাদেশে ভুট্টা ফসলে এই পোকা আক্রমণের ফলে দুর্ভিক্ষ অবস্থার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ সরকার ইতোমধ্যে এই পোকার আক্রমণ প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশে ফল আর্মিওয়ার্ম পোকা এখন পর্যন্ত তেমন কোনো বিপর্যয় সৃষ্টি করতে পারেনি। তবে ভবিষ্যতে ফল আর্মিওয়ার্ম বিষয়ে অধিক সচেতন থাকার আহবান জানান তারা।
কর্মশালার কারিগরি সেশনে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ ও করণীয় বিষয়ে সার্বিক দিক তুলে ধরা হয় এবং কর্মশালা শেষে অতিথিবৃন্দ বারি’র কীটতত্ত্ব বিভাগের আইপিএম এবং পেস্টিসাইড এনালিটিক্যাল ল্যাব পরিদর্শন করেন।
(এস/এসপি/নভেম্বর ২০, ২০২১)
পাঠকের মতামত:
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
১৪ জুন ২০২৬
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
-1.gif)







