E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত

২০২১ নভেম্বর ২১ ১৩:৩৮:৪৩
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খঞ্জনা এলাকায় ট্রেনে কাটা পড়ে  দুই নারী নিহত হয়েছে। নিহতরা কালীগঞ্জ উপজেলার ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন (৪২) এবং একই উপজেলার বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)।

রবিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকায় হা-মীম গ্রুপের কারখানায় কাজ করতো জেসমিন ও শাহীনুর। সকালে ওই দুই নারী রেললাইন দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। একপর্যায়ে তারা খঞ্জনা এলাকায় পৌঁছায়। এসময় ওই এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া পারাবত ট্রেন এবং সিলেট থেকে ঢাকাগামী সুরমা ট্রেন অতিক্রম করছিল। এতে ওই দুই নারী বিভিন্ন দিকে ছোটাছুটি করে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ রেললাইন থেকে নিয়ে যায়।

আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে ওই দুই নারী নিহত হন।

(এসআর/এএস/নভেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test