E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নে নৌকার গণজোয়ার

২০২১ নভেম্বর ২২ ১৫:২১:৩১
কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নে নৌকার গণজোয়ার

ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জমে উঠেছে কালিয়াকৈরের ইউনিয়নগুলি। ৮ নং আটাবহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে এবার নৌকার মাঝি হয়েছেন পরিচ্ছন্ন ও প্রকৃত আওয়ামী লীগ নেতা আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইব্রাহীম খালেদ। তিনি তৃণমূল থেকে উঠে আসা পোর খাওয়া নেতা। তিনি আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, আটাবহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এবার সমগ্র আটাবহ ইউনিয়নজুড়ে নৌকার জোয়ার উঠেছে। দলমত নির্বিশেষে সকল ভোটার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করতে আসন্ন আটাশ তারিখের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন।

এ ব্যাপারে আটাবহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নৌকার কর্মী আরিফ হোসেন বলেন, ইব্রাহিম ভাই সৎ ও পরিচ্ছন্ন মানুষ তাকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চাই।

এদিকে ইব্রাহীম খালেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে নৌকার মাঝি নির্বাচিত করেছেন তাই আমি নির্বাচিত হলে আটাবহ ইউনিয়নকে সুখি সমৃদ্ধশালী ও ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব। সকল প্রকার মাদকমুক্ত সাম্প্রদায়িক হানাহানি মুক্ত একটা ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, নৌকার গণজোয়ার দেখে কিছু বাজে লোক অপপ্রচার চালাচ্ছে তবে সকল বাধা বিপত্তি কাটিয়ে জনগণের ভোটে নৌকা প্রতীকে তিনি জয় লাভ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

(আই/এসপি/নভেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test