চট্টগ্রামে কোভিড ভ্যাকসিন পেল ২০০ বেদে
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়কে প্রথমবারের মতো কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।
আজ ২৫ নভেম্বর ২০২১ ইংরেজি বৃহস্পতিবার দুপুরে নগরীর মনসুরাবাদস্থ বেদে পল্লীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
প্রথম দিন প্রায় ২’শ বেদে জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহেদুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্ববাধায়ক সুজন বড়ু য়া, হেলথ এডুকেটর প্রবীর মিত্র ও নবজাগরণ হিজড়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফাল্গুনী হিজড়া।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, হিজড়া ও বেদে সম্প্রদায়সহ পিছিয়ে থাকা অন্যান্য জনগোষ্ঠীদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও তারা আমাদের সমাজেরই মানুষ। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাদেরকে বাদ দিয়ে আমরা সুরক্ষিত থাকতে পারিনা। তাই সাধারণ মানুষের পাশাপাশি আমরা বেদে ও হিজড়া জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি। এভাবে পিছিয়ে পড়া সমাজের অন্যান্য জনগোষ্ঠীকেও ভ্যাকসিনের আওতায় আনা হবে।
এর আগে গত ২২ নভেম্বর সোমবার সিভিল সার্জন কার্যালয়ে প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৩’শ তৃতীয় লিঙ্গের (হিজড়া জনগোষ্ঠী) ও আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার প্রায় ২’শ বেদে জনগোষ্ঠীকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হিজড়া ও বেদে জনগোষ্ঠীর মাঝে ভ্যাকসিন প্রদান চট্টগ্রামে এটাই প্রথম।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটিই প্রথম পদক্ষেপ। বেদে ও হিজড়াসহ কোন জনগোষ্ঠীই যাতে ভ্যাকসিন কার্যক্রমের আওতার বাইরে না থাকে সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন স্বাস্থ্য বিভাগ।
নিবন্ধনের ঝামেলা ছাড়াই ভ্যাকসিন নিতে পেরে বেদে জনগোষ্ঠী মহাখুশী। যে শ্রেণির মানুষ কিংবা লিঙ্গের হোক না কেন কেউ এ কার্যক্রম থেকে বাদ যাবেনা, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন সিভিল সার্জন।
ভ্যাকসিন নিতে আসা বেদে সম্প্রদায়ের বুবলি ও তাহিরুণ স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিবন্ধনসহ বিভিন্ন কারণে আমরা এতদিন কোভিড ভ্যাকসিন নিতে পারিনি।
নবজাগরণ হিজড়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফাল্গুনী হিজড়ার সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের আন্তরিকতায় অত্যন্ত সুন্দর পরিবেশে ভ্যাকসিন গ্রহণ করতে পেরেছি। এতে আমরা অত্যন্ত খুশী।
(জেজে/এসপি/নভেম্বর ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








