E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

২০২১ নভেম্বর ২৫ ১৯:৩৭:১৬
নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রী খাদিজাতুল কোবরার সভাপতিত্বে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ঢাকা নটরডেম কলেজের ছাত্র নাঈম কে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে চাপা দিয়ে মারার প্রতিবাদে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন বৃহস্পতিবার ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-আসমা আক্তার মুক্তা নির্বাহী পরিচালক রাসিন, ঈশিতা আক্তার সারদা সুন্দরী মহিলা কলেজ, হাসিবুল হাসান বায়েজীদ সরকারি ইয়াছিন কলেজ, আবু বক্কর সিদ্দিক ইয়াসিন কলেজ, আয়েশা আক্তার ইয়াসিন কলেজ, লাইজু আক্তার ইয়াসিন কলেজ, সাইবা সারদা সুন্দরী মহিলা কলেজ এছাড়া অনন্য কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত থেকে আলোচনা সভায় অংশ নেন ‌

বক্তারা বলেন- যারা এভাবে নাঈম কে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

(ডিসি/এএস/নভেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test