E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

২০২১ নভেম্বর ২৫ ১৯:৪১:০৬
ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে দুটি সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার ২৫ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠন দুটি হল নারী ও শিশু অধিকার পর্ষদ রাশিন, ও অ্যাকশন এইড বাংলাদেশ জাতীয়  নারী নির্যাতন ফোরাম।

মিনি নারী কল্যাণ সংগঠনের সভাপতি মনোয়ারা রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, পূর্ব খাবাসপুর মহিলা উন্নয়ন সংস্থার হিরুন নাহার বেগম, মিনি নারী কল্যাণ এর শিবলী বেগম, মিনি নারী কল্যাণের নাসিমা আক্তার শ্রাবণ উন্নয়ন মহিলা সমিতির শামীমা বেগম প্রমুখ।

সভায় বক্তারা নারীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাই কে একসাথে কাজ করার আহ্বান জানান।

(ডিসি/এএস/নভেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test