মৌলভীবাজার সদরে ৬৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র জমা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদরের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা শেষ দিনে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন থাকায় সকাল থেকেই বাড়তে শুরু করে জেলা নির্বাচন অফিসের কর্মব্যস্ততা। বেলা বাড়ার সাথে মনোনয়ন জমা দিতে নিজেদের পক্ষের কর্মী ও সমর্থকদের নিয়ে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হতে শুরু করেন সদর উপজেলার ১২টি ইউনিয়নের স্ব স্ব চেয়ারম্যান প্রার্থী,সদস্য ও সংরক্ষিত মহিলা পদের সংশ্লিষ্ট প্রার্থীরা।
সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদরের ১২টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার ১২জন ও স্বতন্ত্র মিলে সর্বমোট ৬৬ জন চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য পদে ৪৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪১ জনসহ মোট ৬৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রার্থী চুড়ান্ত সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবার কথা ছিলো আগামী ২৩ ডিসেম্বর। তবে ওইদিন এইচএসসি পরীক্ষা থাকায় ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। ১০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর।
(একে/এসপি/নভেম্বর ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








