হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে কলাপাড়ার সেই স্কুলছাত্রী
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কৌশলে বাসায় নিয়ে যৌণ নিপীড়ণ ও মারধরের স্বীকার এসএসসি পরীক্ষার্থী এখন কলাপাড়া হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে। তাকে ধর্ষনের চেস্টায় ব্যর্থ হয়ে তার মাথা ও তলপেটে লাথি ও এলোপাতাড়ি মারধরে সে এখন সোজা হয়ে বসতেও পারছে না। মেয়েকে এমন যন্ত্রনায় ছটফট করতে দেখে হাসপাতালে মেয়ের বেডে বসে চোখের জল ফেলছে মা। বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে এ দৃশ্য দেখা যায়। কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের এ ঘটনায় যদিও পুলিশ ঘটনার সাথে জড়িত প্রধান দুই অভিযুক্ত নুর বাহাদুর চৌধুরী(২৫) ও কলেজ ছাত্র সুজন হাওলাদার (২২)কে গ্রেফতার করেছে। কিন্তু দুঃসহ ওই ঘটনার কথা মনে পড়লেই ভয়ে আৎকে উঠছে ওই ছাত্রী। তারা দ্রুত ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। পটুয়াখালীর কলাপাড়া সংবাদদাতা মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন।
পুলিশ ও ওই ছাত্রীর পরিবার জানায়, কলাপাড়ার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেসনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের ওই ছাত্রী। গত বুধবার দুপুরে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে মোটরসাইকেল চালক নুর বাহাদুরের মোটরসাইকেলে করে নিজ বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। কিন্তু তাকে বাসায় না নিয়ে নুর বাহাদুর চর চান্দুপাড়ার তার নিজ বাসায় নিয়ে যায়। এসময় তার বাসায় কেউ না থাকায় ওই ছাত্রীকে মারধর করে আহত করে এবং তার পড়নের কাপড় টেনেহেঁচড়ে খুলে তাকে যৌন নিপীড়ণ করে। এ সময় স্থানীয়রা ওই ছাত্রীর কান্নাকাটি শুনে কয়েক যুবক ওই বাসায় গিয়ে ছাত্রীকে উদ্ধার করে এবং তারাও নুর বাহাদুরের পক্ষ নিয়ে ছাত্রীকে অশ্লীল কথাবার্তা ও মারধর করে। একপর্যায়ে এলাকার লোক জড়ো হলে গ্রামবাসীরা থানায় খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে নুর বাহাদুর ও সুজনকে গ্রেফতার করে এবং ছাত্রীকে উদ্ধার করে রাত ১২টার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার ছাত্রী বাদি হয়ে ছয়জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশ আসার খবর পেয়েই পালিয়ে যায় অন্য অভিযুক্তরা।
ওই ছাত্রী জানায়, পরীক্ষা শুরুর প্রথম দিনেই মোটরসাইকেল চালক নুর বাহাদুর তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সে পরীক্ষার মধ্যে তাকে এ বিষয়ে হয়রানী না করতে বলে। ঘটনার দিন তাকে বাড়ি পৌছে দেয়ার কথা বলে কৌশলে নুরবাহাদুর তার বাসায় নিয়ে গিয়ে তাকে যৌণ নিপীড়ণ করে। মারধর করে সে ও তার সহযোগীরা।
ওই ছাত্রীর মা জানায়, এ মেয়ে যখন তার গর্ভে সাত মাসের তখন তার বাবা মারা যায়। অনেক কস্ট করে মেয়েকে বড় করেছেন। লেখাপড়া শেখাচ্ছেন যাতে বড় হয়ে সে চাকুরী করতে পারে। প্রত্যন্ত গ্রামে থাকলেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন ছিলো মেয়ের। কিন্তু পাষন্ডরা তার মেয়েকে নির্মম নির্যাতন,মারধর ও সন্মানহানি করেছে। সে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ, তাকে ভুল বুঝিয়ে বাসায় নিয়ে নুর বাহাদুর তার সহযোগীদের নিয়ে জোড়পূর্বক ধর্ষন চেস্টা চালায়। এরআগেও তাকে উত্তক্ত করতো। তারা ঘটনার খবর পেয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেন। ভিকটিম ছাত্রী এখনো কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার নুর বাহাদুর ও সুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী নিপুন শরীফ, আব্দুল হাই সন্যামত, জুলহাস ও শামীম হাওলাদারকে গ্রেফতারের চেস্টা চলছে।
(এমকে/এসপি/নভেম্বর ২৬, ২০২১)
পাঠকের মতামত:
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- ক্ষোভ আর জনরোষের পরিণতি
- চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট
- ‘কথিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’
- বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও, ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে অপহরণ মামলা
- সুবর্ণচরে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার করছেন সর্বস্তরের মানুষ
- জামালপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২২ নভেম্বর ২০২৬
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
-1.gif)








