সমন্বয় করে চসিককে কাজ করতে হবে : মন্ত্রী তাজুল
চট্টগ্রাম প্রতিনিধি : সিটি করপোরেশন শহরের মালিক উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সবাইকে নিয়ে সমন্বয় করে সিটি করপোরেশনকে কাজ করতে হবে। মেয়রকে ফাদার অব দ্য সিটি বলা হয়।
শনিবার (২৭ নভেম্বর) সকালে নগরের মাইজপাড়ায় চসিকের বহদ্দারহাট বারইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রামকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হয়। এটি দেশের গেটওয়ে। মাননীয় প্রধানমন্ত্রী ও আমি গুরুত্ব অনুধাবন করলে হবে না, করতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণকে। যদি এ গুরুত্ব অনুধাবন না করেন তবে উন্নয়ন ব্যাহত হবে। যে লক্ষ্যমাত্রা চট্টগ্রামের উন্নয়নের, তা কেন হবে না। শুধু অর্থ বরাদ্দ দিয়ে উন্নয়ন নয়। উন্নয়ন বলতে কতটা সুশাসন কায়েম করতে পারছেন। কাউন্সিলররা কতটা এলাকা পরিষ্কার রাখতে পারছেন, জনসম্পৃক্ততা বাড়াতে পারছেন তার ওপর উন্নয়ন নির্ভর করছে।
তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। চট্টগ্রামের রিসোর্স সম্পর্কে আমার জানা আছে। সারা দেশের রিসোর্স সম্পর্কে আমার জানা আছে।
তিনি চসিক প্রকৌশলী, কাউন্সিলরসহ সবার প্রতি আহ্বান জানান, একসঙ্গে কাজ করতে হবে। সরকারের হাতে টাকা তৈরির যন্ত্র নেই। সরকার রাজস্ব আদায় করে। সেই টাকায় উন্নয়ন হয়। নাগরিকের দায়িত্ব আছে। কাজ ঠিকভাবে না হলে অভিযোগ দেন। জনগণ ১০ হাজার টাকা দিলে ১০ লাখ টাকার উন্নয়ন পাবে। এটা দেখলে তারা রাজস্ব দেবে। রাজস্ব আহরণ করতে হবে। মানুষের গরিবি হাল রাখব না, তাহলে রাজস্ব দেবে। আল্লাহকে সাক্ষী রেখে আমি দায়িত্ব পালন করছি।
তিনি চসিকের সব গাড়ির নিবন্ধন নেওয়ার নির্দেশনা দেন। কচুরিপানা পরিষ্কারের জন্য একটি আধুনিক যন্ত্র দেওয়ার ঘোষণাও দেন মন্ত্রী।
চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রামের মানুষকে এক কোমর পানি থেকে বাঁচাতে এ খালের প্রয়োজন আছে। জলাবদ্ধতার কারণে অবর্ণনীয় কষ্ট পাচ্ছি। এ খালের কাজ শেষ হলে আর কষ্ট পাব না। মন্ত্রী মহোদয় চট্টগ্রামকে আবার প্রাচ্যের রানি করতে চান।
হেলালুদ্দীন আহমদ বলেন, অনেক দিন পর এ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। দীর্ঘদিন হবে হবে করে হচ্ছে না। এবার কাজটা হতেই হবে। বক্তব্য দেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহিন আরা চৌধুরী, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল আলম। স্বাগত বক্তব্য দেন কাউন্সিলর এম আশরাফুল আলম।
প্রকল্প পরিচালক ফরহাদুল আলম জানান, ২ দশমিক ৯ কিলোমিটার খাল খনন প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ২৫ একর জমি অধিগ্রহণ করা হবে। ৬৫ ফুট প্রশস্ত হবে খালটি। ১১০৪ কোটি টাকা ভূমি অধিগ্রহণ বাবদ জেলা প্রশাসনকে দেওয়া হবে। ইতিমধ্যে এ খাতে ৯১১ কোটি টাকা জেলা প্রশাসনকে দিয়েছে চসিক। ৫ দশমিক ৫ কিমি সড়ক ও ৫ দশমিক ৮ কিলোমিটার রিটেইনিং ওয়াল, ৯ টি ব্রিজের জন্য বরাদ্দ রয়েছে ২১৮ কোটি টাকা। ৭৫ ভাগ টাকা সরকার দেবে। বাকি অংশ চসিক দেবে।
এর আগে মন্ত্রী নগরের আমবাগানে চসিকের সড়ক উন্নয়নকাজ উদ্বোধন করেন।
(জেজে/এসপি/নভেম্বর ২৭, ২০২১)
পাঠকের মতামত:
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
১৩ মার্চ ২০২৬
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
-1.gif)








