E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে কৃষক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২০২১ নভেম্বর ২৯ ১৭:১৫:২৫
ফরিদপুরে কৃষক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ এর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে নিন্দা জ্ঞাপন এবং মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আজ সোমবার ২৯ নভেম্বর সকাল সাড়ে নয়টায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সহ-অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, জেলা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব মুন্সি, শহর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কাবুল খান, জেলা মানবাধিকার কমিশনের সহ দপ্তর সম্পাদক গোপাল মজুমদার। আঞ্চলিক মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ।

সভায় বক্তারা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

(ডিসি/এএস/নভেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test