E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে ব্যবসায়ী ও সমাজসেবক মহসিন শরীফ এর আর্থিক অনুদান

২০২১ নভেম্বর ২৯ ১৭:২২:১৬
ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে ব্যবসায়ী ও সমাজসেবক মহসিন শরীফ এর আর্থিক অনুদান

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাবকে এক লক্ষ টাকা অনুদান দিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহসিন শরীফ। তিনি রবিবার ২৮ নভেম্বর সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে এসে এক লক্ষ টাকার চেক প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকির হাতে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, শফিকুল ইসলাম মনি, আসাদুল হক আসাদ, সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মনির হোসেন, রেজাউল করিম, সাঈদ আলী হোসেন নান্নু, মানিক কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস হাওলাদার প্রমুখ।

তিনি সাংবাদিকদের সকল কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

(ডিসি/এএস/নভেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test