E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে জেলা বিএনপির বিভাগীয় সমাবেশ

২০২১ নভেম্বর ৩০ ১৮:৪৭:২৬
ফরিদপুরে জেলা বিএনপির বিভাগীয় সমাবেশ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা বিএনপির বিভাগীয় সমাবেশ আজ মঙ্গলবার বিকাল ৩ টায় ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।   

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর সভাপতিত্বে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় ফরিদপুরেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য জনাব জয়নাল আবেদীন ফারুক ,কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ সহ বিভাগীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিলে অচিরেই কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।শুধু সমাবেশ করলেই হবে না হরতালের মত কর্মসূচি দিয়ে সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে হবে।

(ডিসি/এসপি/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test