E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ

শেখ জামাল ক্রীড়া চক্রের বড় ব্যবধানে জয়

২০২১ নভেম্বর ৩০ ১৮:৫২:২০
শেখ জামাল ক্রীড়া চক্রের বড় ব্যবধানে জয়

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভ পেয়েছে শেখ জামাল ক্রীড়া চক্র।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় তারা সবুজ সেনা ক্লাব কে ৭-১ গোলের ব্যবধানে পরাজিত করে। চলতি লীগে এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়ের ঘটনা।

অন্যদিকে এই খেলাটিতে জয়ের ফলে শেখ জামাল ক্রীড়া চক্র দুটি ম্যাচের দুটিতে জয়লাভ করলেও সবুজ সেনা ক্লাব দুটি খেলার দুটিতে হেরে গেছে।

শেখ জামালের পক্ষে এদিন তিনটি গোল করেন ‌ আশরাফুল, দুটি গোল করেন শাহ আলম এবং একটি করে গোল করেন আবুল হাসান ও রাজিব । সবুজের আর পক্ষে একটি গোল করেন আরিফ। গুরুত্বপূর্ণ এখেলা টি পরিচালনা করেন মোঃ সোহাগ, সরকারি রেফারি আশরাফুল ও আশরাফ । চতুর্থ রেফারি আজাদ হোসেন।

বুধবার ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন খেলবে ফরিদপুর মুসলিম মিশন এর বিপক্ষে।

(ডিসি/এসপি/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test