২ টাকায় গড়া ২০ কিশোরের সংগঠন ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’
জে,জাহেদ, চট্টগ্রাম : সামাজিকতা আর মানবিকতা মিলে অবাক করা এক অফার নিয়ে হাজির হয়েছেন চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী এক সামাজিক সংগঠন ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’।
সংগঠনটির সভাপতি নাজিম উদ্দিন রিয়াদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সুমন এর তথ্য অনুযায়ী, কর্ণফুলীর ৩৫ প্রবীণ ও প্রতিবন্ধী যারা জীবনে একবারের জন্যও কক্সবাজারে যাননি এমন ৩৫ বৃদ্ধকে এবার সুযোগ দিচ্ছেন বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত ঘুরে বেড়ানোর।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম হক জানান, মঙ্গলবার সকাল ৯ টায় সামাজিক সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগে নৈসর্গিক সৌন্দর্য্যের বিখ্যাত শহর কক্সবাজারে রওয়ানা হয়েছেন। মাত্র এক দিনের জন্য বিনাখরচে পুরো কক্সবাজার ভ্রমণের জন্য ৩৫ জনকে সুযোগ দিয়েছেন চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব।
জানা যায়, গতকাল ৩০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি দুইদিন ব্যাপী আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী। বক্তব্যে তিনি বলেন,‘সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনের কোন বিকল্প নেই। তরুণ সমাজকে জাগ্রত করতে হলে সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোর অপরোধের বিষয়ে রাষ্ট্রের পাশাপাশি পিতামাতাকেও সচেতন হতে হবে। আমরা কেবল টাকার পিছনে ছুঁটছি। এর প্রভাব পড়েছে যুব সমাজের উপর। যুব সমাজের অধঃপতন হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং (কর্ণফুলী এলিট) আলহাজ্ব লায়ন এম এন ছাফা, সংগঠক শাহজাহান ফারুকী, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ, জেলা জেএস ট্রেডিং কোম্পানীর সিইও জয়নাল আবেদিন, মুক্তবিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা ও কর্ণফুলী যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, আনোয়ার সাদাত মোবারক, মুহাম্মদ সেলিম খাঁন, খুরশিদ আলম বিপ্লব, জাফর ইকবাল, সাইফুদ্দিন সাইফ, মোঃ ইয়াছিন, আশরাফ আলী মন্টু, মোঃ আলী জিন্নাহ, আব্দুর রশিদ, আব্দুল লতিফ, করিম আলী, আব্বাস খান, জসিম উদ্দিন, মামুনুর রশীদ, আজাদ উদ্দিন শাহিন, মহিউদ্দিন বাদশা, আরাফাত হোসেন পাপ্পু, দোস্ত মুহাম্মদ, হোসাইন মোবারক, রিদুয়ান, তারেক হোসেন মুন্না, রাসেল রাইন, আরিয়ান দিদার, হেদায়েত হোসেন রিমন, জেএস সামুন, রায়হান মুন্না, সাইদুল ইসলাম সজীব, নাজিম উদ্দীন, শাহরিয়ার জাহাঙ্গীর, সিফাত, আব্দুল বারেক, সাদ্দাম হোসেন, মুহিন, মুনতাসীর, তুহিন, রায়হান সজিব, মুস্তফা শাকিল, দৌলত, মহিউদ্দিন, আলমগীর, খোকন, রুবেলসহ প্রমুখ।
মোহাম্মদ সেলিম হক জানান, ‘সকলে একে অপরের চেনা-জানা। সংগঠনের ৩০ বছর পূর্তিতে যারা জীবনে কক্সবাজার যায়নি, শৈশবে দারিদ্রতা বা যোগাযোগ ব্যবস্থার কারণে পৃথিবীর দীর্ঘতম সমুুদ্র দেখার সুযোগটা হয়নি এমন বৃদ্ধ ও প্রতিবন্ধী ৩৫ জনকে নিয়ে চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ যাচ্ছে কক্সবাজার ভ্রমণে। তিনি আরও জানান, ‘শেষ বয়সের বৃদ্ধদের অযত্নে নয়, ভালোবাসার সুন্দর সমাজ গঠনে এ বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এই আয়োজন। এটাকে অনুসরণ করে জেগে উঠুক প্রতিটি মানুষের বিবেক।’
কক্সবাজার ভ্রমণের কথা জানতে চাইলে ৭০ সত্তর বয়স ছুইঁছুঁই চরপাথরঘাটার বাসিন্দা হায়দার আলী বলে, ‘আইঁতো হাক্সেবাজার হনোদিন ন যাই, টেলিভিশোনে দরিয়ার ঢেউ দেক্কি। টেঁয়া পয়সার অভাবে যাইত ন ফারি, সাম্পান চালাই সংসার চালাই। আল্লাহ নে ওয়াইলে এবেলা যাইয়ুম।’
৮৩ বছরের আজিজুর রহমান জাপান ব্রিটিশের যুদ্ধের গল্পের কথা অনায়সে বললেও কক্সবাজার যেতে না পারাটা বড়ই আক্ষেপ বলে জানালেন। তিনি তার নিজস্ব ভাষায় বললেন, ‘হাক্সেবাজার হনোদিন ন যাই। আগে ছাইলে বহুত যাইত ফাইত্তম সাগরিদি বোটেট গরি। মরি যাইউম শেষ বয়সত একখানা ছাইতাম চাই।’
৮৭ বছরের বৃদ্ধ জাফর আহমদ বলেন, ‘হাক্সেবাজার যাইতো মনে হইলেও ক্যানে যাইয়ূম। টেয়া পয়সার বেফার। প্রতিবন্ধী নুরুল ইসলাম বলেন, ‘পা নেই। মনের জোরে যেতে চাই। আর বেশি দিন বাঁইচ্চুম ন।’
প্রসঙ্গত, চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাব ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে সামাজিকতায় এলাকায় নানা উন্নয়নে অবদান রেখেছেন। অবহেলিত চরপাথরঘাটার উন্নয়নের বিরাট অবদান এই সংগঠনটির।
১৯৯৬ সালে চট্টগ্রাম সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান কায়সার ও সীতাকুণ্ডের সাবেক এমপি আবুল কাসেম মাস্টার আসেন ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিষ্ঠা করেন আয়ুব বিবি স্কুল অ্যান্ড কলেজ, নয়াহাট সেতু ও যাত্রীছাউনি।
১৯৯৮ সালে সমাজসেবা অধিদপ্তর কতৃক অজর্ন করেন নিবন্ধন। মুক্তমন, মুক্তবুদ্ধি আর মুক্ত চিন্তার শোষণহীণ সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এ সংগঠনের পথ চলা। মাত্র দুই টাকা করে চাঁদা দিয়ে ২০ জন কিশোর সংগঠনটি প্রথম কর্ণফুলীতে প্রতিষ্ঠা করেন। আজ ৩০ বছরে পথ চলা এতটা সহজ ছিল না। সংগ্রাম আর এতিহ্য নিয়ে আজও এলাকাবাসির হৃদয় জয় করে চলেছেন সংগঠনটি।
(জেজে/এএস/ডিসেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা দিল স্পেন
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
-1.gif)








