E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা 

২০২১ ডিসেম্বর ০১ ১৫:১৫:৫৮
ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফরিদপুর কবি জসীম উদ্দিন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব দীপক কুমার রায় এর সভাপতিত্বে ফরিদপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও অবহিত করণ সভা আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল দশটায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব আলিমুজ্জামান ফরিদপুর, জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ সহ জেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল ফয়েজ শাহনেওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতি চারণ করেন। সভায় বক্তারা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তিযোদ্ধাদের একত্রিত ভাবে কাজ করার জন্য বলেন। মুক্তিযুদ্ধের যারা পরাজিত শক্তি যারা আজও দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তাদের বিষয়ে সতর্ক থাকতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

(ডিসি/এসপি/ডিসেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test