E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে ৭ জন করোনায় আক্রান্ত 

২০২১ ডিসেম্বর ০২ ১৬:১৮:৩৮
চট্টগ্রামে ৭ জন করোনায় আক্রান্ত 

চট্টগ্রাম প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৬ শতাংশ। এদিন করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন মহানগর এলাকার এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪০৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৯৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

(জেজে/এসপি/ডিসেম্বর ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test