E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে চীনা নাগরিকের মৃত্যু

২০২১ ডিসেম্বর ০৪ ১৭:৩৪:৪৬
চট্টগ্রামে চীনা নাগরিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে কর্ণফুলীর থানাধীন চায়না পেট্রোলিয়াম পাইপলাইন (সিপিপি) ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।

নিহত চীনা নাগরিকের নাম থিয়াং ইউ (৪০)। তিনি চীনের বেইজিংয়ের লিওনিং এলাকার বাসিন্দা। চট্টগ্রামের ওই ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি।

পাচঁলাইশ থানা পুলিশের ওসি (তদন্ত) সাকিবুর রহমান বলেন, চীনা নাগরিক থিয়াং ইউওই তার কর্ণফুলীর ভাড়া বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(জেজে/এসপি/ডিসেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test