E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নৌকায় মনোনীত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা মেয়র আইভির

২০২১ ডিসেম্বর ০৪ ১৮:৩৪:১২
নৌকায় মনোনীত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা মেয়র আইভির

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে মনোনীত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা এবং শহরে এক বিশাল বিজয় র‍্যালী করেছে মেয়র সেলিনা হায়াৎ আইভি ও তার সমর্থকরা।

শনিবার ৪ ডিসেম্বর বিকালে জেলার আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতত্বে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আইভি।

এসময় মেয়র আইভি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি নারায়ণগঞ্জের মানুষের উপর আস্থা রেখে আমাকে দলীয় প্রতীক নৌকা প্রদান করেছেন। নারায়ণগঞ্জের মানুষ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেনা। আমি সবসময় চেষ্টা করেছি জনগণের পাশে থেকে তাদের সেবা করতে। আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী পরিষদের সদস্য এড. আনিছুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জল, আব্দুল কাদির, সাগর আহমেদ সহ ছাত্রলীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

বক্তব্য শেষে একটি বিশাল র‍্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

(এমএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test